গোটা যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ১৮ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে সশস্ত্র বিক্ষোভ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী শেতাঙ্গ সমর্থকরা। এ নিয়ে কয়েকদিন আগেই সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
পরিপ্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে মার্কিন প্রশাসন। প্রতিটি রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে তারা। এ নিশ্ছিদ্র প্রহরার মধ্যেই সশস্ত্র মহড়া দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা।
বিবিসি জানিয়েছে, বড় আকারে করতে না পারলেও ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত স্বল্প পরিসরে সমাবেশ করেছে তারা। দেশটির স্থানীয় সময় রবিবার (১৭ জানুয়ারি) কড়া নিরাপত্তার মধ্যেই বেশ কয়েকটি নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে ট্রাম্পের সমর্থকরা।
ওই দিন দুপুরে ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস নগরীতে স্টেট হাউসের সামনে সমাবেশ করে ২৫ জন বন্দুকধারী। এছাড়া টেক্সাস, অরেগন ও মিশিগানের রাজধানীতে অস্ত্র হাতে শোডাউন করেছে ট্রাম্প সমর্থকরা।
তবে নজিরবিহীন নিরাপত্তার কারণে কোথাও কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার (২০ জানুয়ারি) গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে শপথগ্রহণ করবেন বাইডেন। একে কেন্দ্র করে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে।
গেল ৬ জানুয়ারি কংগ্রেসে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ন্যাক্কারজনক ঘটনায় পাঁচজন নিহত হন। ফলে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, তাদের বেষ্টনি অতিক্রম করে ভবনে ঢুকে হামলাকারীরা।
ওই সময় বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে সেখানে স্পর্শকাতর অধিবেশন চলছিল। সেই ঘটনার ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত সন্দেহজনক শতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার তদন্তও চলছে। দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন অনেকে। তার উসকানি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










