গোলাপি শহর কলকাতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৩ ২১ নভেম্বর ২০১৯
কলকাতা এখন গোলাপি রঙের শহর। নেতাজি সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরনো কলকাতার অলিগলিতেও লেগেছে গোলাপি রঙের ছোঁয়া। সড়ক বিভাজনগুলোর বাতি থেকে বিচ্ছুরিত হচ্ছে গোলাপি আলো।
এই গোলাপি রঙের উৎস একটি ক্রিকেট ম্যাচ, গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। বাংলাদেশ-ভারতের এই টেস্ট ম্যাচ শুরু শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টায়, ইডেন গার্ডেনসে। এই ম্যাচকে কেন্দ্র করেই কলকাতা সেজেছে অপরূপ গোলাপি রূপে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছেন ‘কলকাতার দাদা’ হিসেবে পরিচিত সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দায়িত্ব পেয়েই ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি করিয়েছেন। ২০১৫ সালে প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরু হলেও ক্রিকেটারদের আগ্রহ না থাকায় এতদিন ভারত এমন টেস্ট খেলেনি। তাই ইতিহাসের অংশ হতে সেজেছে কলকাতার ইডেন গার্ডেনসও।
ড্রেসিং রুমের সামনে ক্রিকেটারদের বসার জায়গাতেও গোলাপি রং।
আউট, নাকি নটআউট! জানতে চাইলে মাঝেমধ্যেই চোখ রাখতে হবে বোর্ডের দিকে। সেটিকেও গোলাপি সাজে সাজানো হয়েছে।
সবই যখন গোলাপি হচ্ছে তখন আর কর্মীদের বাদ রাখার কী দরকার! তাইতো স্টেডিয়ামের কর্মীরা গোলাপি রংয়ের পোশাক পরে দায়িত্ব পালন করবেন।
স্টেডিয়ামের প্রতিটি পিলার গোলাপি রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে। গ্যালারির লাইটগুলো মোড়ানো হয়েছে গোলাপি রাঙতায়। আলো জ্বলে উঠলেই তাতে গোলাপি দেখায়।
গোলাপি রংয়ের ভবনের কারণে ভারতের জয়পুরকে ‘পিংক সিটি’ নামে ডাকা হয়। তবে বাংলাদেশ-ভারত টেস্টকে ঘিরে কিছুদিনের জন্য কলকাতাও গোলাপি হয়ে উঠেছে। নন্দন, রবীন্দ্র সদন ভাসছে আলোর ঝলকানিতে।
বর্তমানে কলকাতার সবচেয়ে উঁচু ভবন হচ্ছে ‘দ্য ফরটিটু’। সেখানেও কেমন গোলাপি রংয়ের ছোঁয়া লেগেছে দেখুন! কয়েক কিলোমিটার দূরের ধর্মতলা থেকেও এই সৌন্দর্য দেখতে পাচ্ছেন কলকাতাবাসী।
গঙ্গার বুকে যে লঞ্চ চলছে তাতেও রঙ দেওয়া হয়েছে গোলাপি। বিভিন্ন বাহনে গোলাপি স্টিকার ব্যাবহার করে নতুনত্ব আনা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবারের মতো গোলাপি বলে খেলবেন। এই বলে অনুশীলন করার পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, গোলাপি বল লাল বলের চেয়ে শক্ত ও ভারী। দিবা-রাত্রির ম্যাচ দিয়ে টেস্টের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টার প্রশংসা করলেও কোহলি মনে করেন, নিয়মিতভাবে এই টেস্ট আয়োজন করা উচিত হবে না। কারণ, এর ফলে সকালের সেশনে ক্রিকেটারদের মধ্যে যে ‘নার্ভাসনেস’ কাজ করে তা দেখার আনন্দ হারিয়ে যাবে।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি খেলেছিল। এরপর আরো ১১টি ম্যাচ হয়েছে। ফলে শুক্রবার বাংলাদেশ ও ভারতের মধ্যে হতে যাওয়া ম্যাচটি হবে দিন-রাতের ১২তম টেস্ট। ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে অন্তত একটি করে দিন-রাত্রির টেস্ট খেলেছে।
দিবারাত্রির টেস্ট ক্রিকেটের শুরুটা চার বছর আগে হলেও বাংলাদেশ বা ভারত কখনোই ফ্লাড লাইটে টেস্ট ম্যাচ খেলেনি। তাই কলকাতাতেই দিবারাত্রির টেস্টে অভিষেক হচ্ছে প্রতিবেশী দুই দেশের। ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে তাই শহর জুড়ে দারুন উন্মাদনা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















