ঘূর্ণিঝড় সিত্রাং: সারাদেশে ৩৫ জনের প্রাণহানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৩ ২৬ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সারাদেশে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন চট্টগ্রামের মিরসরাইয়ে। আর এ ঘটনায় সর্বনিম্ন মৃত্যু একজনের ঝালকাঠিতে। এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিক মারা গেছেন। ভোলায় দমকা হাওয়ায় গাছচাপায় ও পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বিবি খাদিজা, মো. মাইনুদ্দিন, মফিজুল ইসলাম ও রাবেয়া বেগম।
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের দুই কনস্টেবল ও এক আসামি নিহত হয়েছেন। নিহত দুই কনস্টেবল হলেন নুরুল ইসলাম ও মো. সোহেল। আর মৃত আসামি হলেন লালন। এছাড়া টাঙ্গাইলের সাবালিয়া পাঞ্জাপাড়ায় বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন একজন।
কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল গ্রামে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন নিজাম উদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার এবং তাদের ৪ বছরের মেয়ে নুসরাত আক্তার।
নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল পড়ে মারা যান মর্জিনা বেগম। বরগুনার সোনাখালীতে ঘরের ওপর গাছ পড়ে আমেনা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জের মোহনপুরে প্রবল ঢেউয়ে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন খোকন হোসেনের স্ত্রী ও শিশুসন্তান। তাদের নাম জানা যায়নি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন রেজাউল খার স্ত্রী শারমিন বেগম এবং হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম।নোয়াখালীর সুবর্ণচরে রান্নাঘরের ওপর গাছ পড়ে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদ আফ্রিদি। সে আইনজীবী মো. আবদুল্লাহর ছেলে।
শরীয়তপুরে গাছের নিচে চাপা পড়ে সাফিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জাজিরা উপজেলার সিডারচর এলাকার হালান মুসল্লির স্ত্রী। কক্সবাজারের টেকনাফে দুজনের মৃত্যু হয়েছে। একজন হলেন শৌমিং। তিনি মিয়ানমারে নাগরিক। আরেকজন সোহেনা নামের ৯ বছরের শিশু। সে জাফর আলমের মেয়ে।
পটুয়াখালীর লোহালিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ইটবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ হন শ্রমিক নুরুল ইসলাম। পরে তার লাশ উদ্ধার করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় ঘর ধসে মাটি চাপায় আনিসুর রহমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসত ঘরে গাছ পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। নিহত দুজন হলেন আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা বেগম ও তার মেয়ে সুরাইয়া আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাছের নিচে চাপা পড়ে জয়নাল আবেদীন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ঝালকাঠির নলছিটিতে খালে পড়ে বাবুল সিকদার নামে এক কৃষক মারা গেছেন।
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

