চক্রান্ত যতই হোক, নির্বাচন সঠিক সময়েই হবে: ওবায়দুল কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪২ ১৬ ডিসেম্বর ২০১৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে কিছু ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ও ছদ্মবেশী গণতন্ত্রী বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এসব অপশক্তিকে পরাজিত করাই হবে বিজয়ের এই দিনের শপথ। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। যতই চক্রান্ত হোক, নির্বাচন যথাসময়ে হবে।
আজ রোববার বিজয় দিবসে ফেনীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সুশাসন নিশ্চিত করতে যতই চ্যালেঞ্জ আসুক, তা আমরা মোকাবিলা করব। মন্দাকে যেমন আমরা জাদুঘরে পাঠিয়েছি, তেমনি ভবিষ্যতে দারিদ্র্য ও বেকারত্বকেও জাদুঘরে পাঠাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল দেশে রূপান্তরিত হবে।’
নোয়াখালীতে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ছুরা গুলিতে আহত হওয়ার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেরাই পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। হামলার ছক তারাই তৈরি করেছে। নিজেরা নিজেদের উপর হামলা করে। এরপর আওয়ামী লীগের অফিসে হামলা করেছে। পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। তারা পুলিশকে বাধ্য করেছে হস্তক্ষেপ করতে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হয়েছেন। তাঁর গায়ে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালেও থাকতে হয়নি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির হামলায় ইতিমধ্যেই নোয়াখালী ও ফরিদপুরে আওয়ামী লীগের দুজন কর্মী নিহত হয়েছেন। বিএনপির কোনো কর্মীকে প্রাণ দিতে হয়নি। আহত-নিহত হয়েছি আমরাই। এ থেকে বোঝা যায়, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী তারাই; আওয়ামী লীগ নয়।’
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য জাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম মিয়াজিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল



