চীনে করোনার দ্বিতীয় ঢেউ, ফের লকডাউন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১১ ১৮ জুন ২০২০
চীনের রাজধানী বেইজিংয়ে বড় একটি পাইকারি বাজার থেকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গত ছয় দিনে সেখানে ১৩৭ জন রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল ও বিশ্ববিদ্যালয় পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ১২শ’র বেশি বিমানের ফ্লাইট।
এ ছাড়া বৃহত্তর এ শহরটিতে প্রতিদিন অন্তত ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পুরো শহরেই লকডাউন জারির চিন্তা করছে দেশটির সরকার।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল। তবে সামগ্রিকভাবে দেশের অন্যান্য অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণ রুখে দিতে সক্ষম হয়েছিল চীন। এ বছর জানুয়ারি মাসে বিশ্বে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে ছিল চীন।
এরই মধ্যে খোদ রাজধানী বেইজিংয়ে নতুন সংক্রমণ চিন্তায় ফেলে দিয়েছে স্থানীয় প্রশাসনকে। ইতোমধ্যে ৩০টি আবাসিক এলাকা পুরোপুরি সিল করে দেয়া হয়েছে। সোমবার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে ইনডোর গেম ও বিনোদন কেন্দ্র। বুধবার ট্যাক্সি পরিষেবাও বন্ধ করে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশনা দেয়া হয়েছে। স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বেইজিং শিক্ষা কমিশন।
শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, দিনে ৯০ হাজার মানুষের করোনা পরীক্ষা করছে তারা। প্রতিটি বাজারে খাদ্যসামগ্রীর দোকানের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের কোভিড পরীক্ষা করা হচ্ছে।
এ ছাড়া সব রেস্তোরাঁকর্মী ও সরকারি ক্যান্টিনের কর্মীকেও পরীক্ষার আওতায় আনা হবে। দ্বিতীয় দফায় ভাইরাসটির বিস্তার ঠেকাতে নগর কর্তৃপক্ষ বেইজিংয়ের একাংশ ফের লকডাউন করেছে। যে বাজার থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে গত শনিবার ওই বাজারটি বন্ধ করা হয়।
এ ছাড়া বাজারটিতে গেছেন এমন সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










