চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চান তামিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৬ ১৯ সেপ্টেম্বর ২০২১
ঘরের মাঠে নিয়মিত ম্যাচ বা সিরিজ জেতা, ঘরের বাইরে মাঝেমাঝে সাফল্য। বাংলাদেশের ওয়ানডের খতিয়ান এখনো মাঝারি। চার সিনিয়র ক্রিকেটারের ব্যক্তিগত বেশ কিছু সাফল্য থাকলেও বড় আসরে এখনো দল হিসেবে বড় কিছু করতে পারেনি বাংলাদেশ। তবে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে খেলতে যাওয়ার কথা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
রোববার রাতে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো 'চিলিং উইথ রাসেল'-এ হাজির হয়ে এমন মত দিয়েছেন তামিম। তামিম ও রাসেলের সঙ্গে অনলাইন আড্ডায় উপস্থিত ছিলেন সাবেক লঙ্কান অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ফারভিজ মাহরুফ।
এদিন কথা প্রসঙ্গে নিজের ক্যারিয়ারের আলাপের সঙ্গে বাংলাদেশ দলকে নিয়ে বড় স্বপ্নের কথা জানান তামিম। তার মতে সিনিয়ররা মিলে অনেকদিন ধরে খেললেও বড় সাফল্য এখনো অধরা, 'আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের পাওয়ার বাকি আছে অনেক কিছু। আমার এখন ৩২-৩৩, আরও বছর পাঁচেক আছে ভালোভাবেই। ওয়ানডে দলের নেতৃত্বে আছি। আমি, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ আমরা অনেক বছর ধরে খেলছি কিন্তু বড় কিছু অর্জন করতে পারিনি। ম্যাচ বা সিরিজ জিতেছি। আইসিসি ইভেন্টে কিছু জেতা হয়নি।'
২০২৩ বিশ্বকাপে তামিমের বয়স হবে ৩৫, সাকিব ও মুশফিকের ৩৬, মাহমুদউল্লাহ পড়বেন ৩৮ বছরে। এই কজনের অভিজ্ঞতা আর বাকি তরুণদের সমন্বয়ে বড় কিছুর আশায় তামিম, 'আমি মনে করি ২০২৩ বিশ্বকাপে আমাদের দারুণ সুযোগ। আমরা সবাই ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছি। হয়ত তিন-চার বা পাঁচ বছর আছে। কাজেই এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যাতে সবাই আমাদের মনে রাখে। আমাদের চারজনের অভিজ্ঞতা আর তরুণদের মিলিয়ে অবশ্যই সুযোগ আছে।'
১৯৯৯ থেকে ৬টি ওয়ানডে বিশ্বকাপ খেললেও এক আসরে তিনটির বেশি ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। কিন্তু পরের বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে গেলে একদম চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দেবেন ওয়ানডে অধিনায়ক, 'প্রতিটি বিশ্বকাপের আগে বিভিন্ন অধিনায়করা বলেছেন ভালো করতে চাই বা সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই। কিন্তু আমি যদি ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকি তাহলে ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাব যে শিরোপা জিততে এসেছি। শুধু লড়াই নয়, চাইব কাপ জিততে।'
তামিম কথা বলেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। নিজে থেকেই বিশ্বকাপ দল থেকে সরে যাওয়া এই ওপেনারের মতে জিতলেও উইকেট অনুযায়ী বাংলাদেশের প্রস্তুতি আদর্শ হয়নি, 'আমরা বড়গুলোর বিপক্ষে ম্যাচ জিতেছি কিন্তু আদর্শ হতো যদি স্পোর্টিং উইকেটে খেলা হতো। কারণ বিশ্বকাপে ভিন্ন কিছু অপেক্ষা করছে।' 'আমি একমত ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তবে এত বড় একটা টুর্নামেন্টের আগে সেখানে যেমন উইকেটে খেলা হবে তেমন উইকেটে খেলা উচিত ছিল।'
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















