এতদিন কোথায় ছিলেন?
জনসম্মুখে কিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪৮ ২ মে ২০২০
সব ধরনের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে প্রায় ২০ দিন পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং-উন।
শুক্রবার একটি কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বলে খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
কেসিএনএ’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি সাঞ্চিয়ন নামক স্থানে একটি সার কারখানার উদ্বোধন করেছেন কিম। এ সময় তার সঙ্গে বোন কিম ইয়ো-জং ও রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছিলেন।
ফিতা কেটে কারখানাটি উদ্বোধনী করেন কিম। এ সময় উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ী ও অতিথিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
গত ১২ এপ্রিলের পর থেকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না উত্তর কোরিয়ার এই একনায়ক শাসককে। গুজব ওঠে কিম মারা গেছেন।
গত ১৫ এপ্রিল পিতামহ এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিন অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন কিম। বিষয়টি গুজবের আগুনে ঘি ঢালে।
এরপর গত সপ্তাহে কোরিয়ান পিপলস রেভুল্যুশনারি আর্মির ৮৮তম বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও দেখা যায়নি কিমকে।
এসব বিষয়কে নজরে এনে কিম মারা গেছেন আশঙ্কার খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যমে।
এরইমধ্যে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম কোরিয়া জংআং ডেইলি জানায়, করোনায় আক্রান্ত হয়েছে কিমের এক নিরাপত্তারক্ষী। আর এ কারণেই বেশ কয়েকদিন ধরে আইসোলেশনে রয়েছেন কিম।
এছাড়া নিউইয়র্ক পোস্টসহ কিছু সংবাদমাধ্যম জানায়, গত বছরের আগস্ট থেকে হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন কিম। এপ্রিলের শুরুতে পায়েকতু নামের এক পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসার পর থেকেই তার সেই সমস্যা আরও প্রকট হয়। সেজন্য করোনাকালে সতর্কতাস্বরূপ আড়ালে গিয়ে থাকছেন কিম।
তবে কিমের মৃত্যু বা অসুস্থতার খবর সব সময়ই উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের সময় কিমের ব্যাপারে ট্রাম বলেছেন, হ্যাঁ, কিম কেমন আছেন আমি জানি। কিন্তু এ ব্যাপারে এখনই আমি কিছু বলব না। আমি আশা করি, তিনি ভালো আছেন। খুব দ্রুতই আপনারাও তার ব্যাপারে জানতে পারবেন। আমি কেবল তার শুভ কামনা করছি।
শুক্রবার প্রকাশ্যে এসে মৃত্যুর গুঞ্জনকে মিথ্যা প্রমাণিত করলেও এই ২০ দিন কেন বিশ্ববাসীর আড়ালে ছিলেন কিম তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






