জমকালো আয়োজনে পর্দা উঠল ১৩তম এসএ গেমসের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২১ ১ ডিসেম্বর ২০১৯
দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ত্রয়োদশ আসরের পর্দা উঠল। রোববার হিমালয় কন্যা নেপালের রাজধানী কাঠমান্ডুর নবনির্মিত দশরথ স্টেডিয়ামে বর্ণিল অনুষ্ঠানমালার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গেমসের। এবার ৭ দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবেন।
বিশিষ্ট অতিথি, অংশগ্রহণকারী অ্যাথলেট ও আনুমানিক ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি গেমসের উদ্বোধন ঘোষণা করেন। আতশবাজীর ব্যাপক ঝলকানি ও বর্ণিল আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করেছে স্টেডিয়ামে উপস্থিত ক্রীড়ামোদিদের।
অংশগ্রহণকারী অ্যাথলেটদের মার্চপাস্টের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে ফুটিয়ে তোলা হয় নেপালের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য। বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়টিও উপস্থাপিত হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। এসময় সার্কভুক্ত সাত দেশের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যও ফুটিয়ে তোলা হয়।
বাংলাদেশের অ্যাথলেটদের মার্চ পাস্ট দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বাংলাদেশের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর ছোট্ট জাতীয় পতাকা নিয়ে সবার আগে দল নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর একে একে মাঠে প্রবেশ করেন অংশগ্রহণকারী বাকী দেশের অ্যাথলেটরা। এরপর মাঠে আসে ১৩তম এসএ গেমসের মাসকাট ‘ক্রিষ্ণাসার’।
১০ দিনের এই আঞ্চলিক গেমেসের ২৬টি ডিসিপ্লিনের প্রতিযোগিতায় ৩২৫০ অ্যাথলেটসহ সর্বমোট ৫০০০ হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন। যেখানে সর্বাধিক অ্যাথলেট অংশ নিচ্ছেন স্বাগতিক নেপাল থেকে। তারাই একমাত্র দেশ যারা সবক’টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে।
নেপালের ৬টি প্রদেশের প্রতিনিধিদের নিয়ে সর্বমোট ১৫ হাজার আর্টিস্ট মনোরম পারফর্মেন্স প্রদর্শন করেন। কাঠমান্ডু ও পোখারায় আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
ডিসিপ্লিনগুলো হচ্ছে আর্চ্যারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফুটবল, গলফ, ফ্যান্সিং, খো খো, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, সাঁতার, ক্রিকেট, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।
১৯৮৪ সালে নেপালে শুরু হয় সাউথ এশিয়ান ফেডারেশন আয়োজিত এই গেমস। ১৯৯৯ সালে তারা আয়োজন করে অষ্টম আসরটি। দু’টি আসরেরই উদ্বোধন করেন নেপালের প্রয়াত রাজা বীরেন্দ্র। ২০০৬ সালে শ্রীলংকার কলোম্বোতে আয়োজিত ১০ম আসর দিয়ে গেমসের নতুন নামকরণ করা হয়। সাফ গেমস এর পরিবর্তে এর নামকরণ হয় এসএ গেমস।
এবারের আসরে মোট ৩২৫০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ১ হাজার ১১৯টি পদকের জন্য লড়বেন ক্রীড়াবিদরা। এর মধ্যে স্বর্ণ ৩১৭টি, রৌপ্য ৩১৭টি ও ব্রোঞ্জ ৪৭৯টি। স্বাগতিক নেপালের সর্বাধিক ৬৪৮ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন এবার। বাংলাদেশ ৬২১ জন, ভারত থেকে এসেছেন ৪৬৮ জন আর পাকিস্তান ৪১৩ জনের বহর নিয়ে পৌঁছে গেছে নেপালে। তবে সবচেয়ে বড় দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। তাদের ৬২২ জন ক্রীড়াবিদ গেছেন নেপালে। মালদ্বীপ ৩৩২ আর ভুটান থেকে গেছেন ১৪২ জনের দল।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
















