জাঁকালো আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু বিপিএল’র (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ৮ ডিসেম্বর ২০১৯
ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা বাজতে মিনিট কয়েক বাকি। ঠিক সেই সময় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহু কাঙ্খিত বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বললেন - বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’
প্রধানমন্ত্রীর পাশে এসময় দাঁড়িয়ে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন ঘোষণার খানিক পরেই স্টেডিয়ামের চারপাশ থেকে আতশবাজির উৎসব শুরু হয়। রং-বে-রংয়ের আতশবাজির আলোয় পুরো স্টেডিয়ামের আকাশ ছেয়ে যায়। বঙ্গবন্ধু বিপিএল ৮ ডিসেম্বর উদ্বোধন হলেও মাঠের ক্রিকেট শুরু হবে ১১ ডিসেম্বর।
রোববারের গোধূলিবেলাটা ছিল একটু অন্যরকম। বিশেষ করে বর্ণিল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম। ব্যাট-বলে ক্রিকেটারদের মিলনস্থলে হাজির হলেন হাজারখানেক দর্শক। মঞ্চে উঠে তাদের মাতালেন দেশের ও ভারতের জনপ্রিয় শিল্পীরা। আসছে বুধবার শুরু হতে যাওয়া বিশেষ বিপিএলের পর্দা উঠলো এদিন জমকালো আয়োজনে। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দর্শকদের সঙ্গে উপভোগ করেন কনসার্ট।
বিপিএলে বর্ণিল উদ্বোধনী মঞ্চে সন্ধ্যার পর থেকেই শুরু হয় জমকালো আয়োজন। সবার আগে মঞ্চে ওঠেন ডি রকস্টার শুভ। বেশ কয়েকটি গানে তিনি দর্শকদের মাতান।
ছিল জেমসেরও জনপ্রিয় কয়েকটি গান। উৎসবমুখর ছিল দর্শকসারি।
মঞ্চ মাতান ভারতের জনপ্রিয় শিল্পী সোনু নিগম। ‘শোনও একটি মুজিবুরের কণ্ঠে’ ও ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে সবাইকে অবাক করে দেন তিনি।
২৫টি ভাষায় গানে পারদর্শী ও ১২শরও বেশি কনসার্টে গান গাওয়া বিশ্বনন্দিত কৈলাশ খের মাতান মঞ্চ।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চ কাঁপান সালমান খান - ক্যাটরিনা কাইফ। নাচে - গানে বিনোদিত হন দর্শকরা।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
















