সাকিব-তামিম ছাড়াই ভারত গেল বাংলাদেশ দল
‘জান দিয়ে’ খেলবেন টাইগাররা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৯ ৩১ অক্টোবর ২০১৯
সাকিব আল হাসানকে হারিয়ে স্বভাবতই হতাশ মাঠের লড়াইয়ের সঙ্গীরা। তবে পেশাদার জগতে সবকিছুর আগে বাস্তবতা। দেশের ক্রিকেটে ঝড়ো হাওয়ার মধ্যেই বুধবার ভারত গেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। যাওয়ার আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে গেলেন বাস্তবতার সঙ্গে লড়াইয়ের প্রত্যয়। শোনালেন নিজেদের সবটুকু উজাড় করে দেয়ার প্রতিজ্ঞা।
তিন ম্যাচের সিরিজ খেলতে এদিন বিকেলের ফ্লাইটে দেশ ছাড়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। বিমানবন্দরে উপস্থিত সংবাদমাধ্যমকে দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, এই সফরে ‘জান দিয়ে’খেলবে পুরো দল।
বিসিবির গাড়িতে করে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাইম শেখ এবং আফিফ হোসেন আসেন এদিন সবার আগে। একই সময়ে আসেন লিটন কুমার দাস। এরপর একে একে আসতে থাকেন বাকি ক্রিকেটাররা।
সাকিবের নিষেধাজ্ঞা নিশ্চিতভাবেই বড় ধাক্কা হয়ে এসেছে সবার জন্য। তবে সময়ের সঙ্গে হয়তো সামলে নিচ্ছেন তারা, বিমানবন্দরে যথেষ্ট প্রাণবন্তই দেখা গেল ক্রিকেটারদের।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ভারত সফরে দল হিসেবে ভালো খেলাটাই লক্ষ্য।
তিনি বলেন, যেহেতু দায়িত্ব পেয়েছি, আমি চেষ্টা করব ঠিকভাবে দায়িত্ব পালন করতে। অনুপ্রেরণার কথা বললে, আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যখন দেশের জার্সি গায়ে মাঠে নামি। এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমরা সবাই চেষ্টা করব দল হিসেবে যেন ভালো একটা ফলাফল আনতে পারি। আমাদের সবার কাজ হচ্ছে খেলা এবং দেশের জন্য জান দিয়ে খেলা। এটাই আমরা চেষ্টা করব।
কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ঘরের মাঠে টানা ১১ সিরিজ জয়ের রেকর্ড গড়েছে ভারত। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ যে বেশ কঠিন এক চ্যালেঞ্জ, সেটা অকপটেই স্বীকার করলেন মাহমুদউল্লাহ। জানালেন, দল হিসেবে ভালো খেলেই জিততে চান সেই চ্যালেঞ্জ।
“শেষ ১১-১২টা সিরিজে তো ওরা অপরাজেয়। অনেক কঠিন কাজ আবার কঠিন কিছুও না। দল হিসেবে আমাদের অনেক ভালো খেলতে হবে। প্রতিটি সুযোগ যে শতভাগ কাজে লাগাতে পারি সেটা নিশ্চিত করতে হবে। তাহলে আমার ম্যাচ জিততে পারব ইনশাআল্লাহ।”
ভারতকে কখনোই টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই অধরাকে ধরার অভিযান শুরু হচ্ছে রোববার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে মুখোমুখি হবে দুই দল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















