জুনিয়র তামিমের অনবদ্য সেঞ্চুরিতে ম্লান জিম্বাবুয়ের প্রস্তুতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪১ ১৯ ফেব্রুয়ারি ২০২০
বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ৭ উইকেটে ২৯১ রান করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন বুধবার আর ব্যাটিংয়েই নামেনি ক্রেগ অরভিনের দল। বিকেএসপিতে এদিন ব্যাট করতে নামেন স্বাগতিকরা। শেষ খবর তামিম-আল-আমিনের জোড়া সেঞ্চুরির কল্যাণে ম্যাচটি ড্র হয়েছে।
৫ উইকেটে স্কোর বোর্ডে ২৮৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে বিসিবি একাদশ। সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম (জুনিয়র)। দুজনের সেঞ্চুরিতে বোলিং প্রস্তুতিতে ঘাটতিটা রয়েই গেল জিম্বাবুয়ের।
অবশ্য শুরুটা শুভ হয়নি বিসিবি একাদশের। ভূমিকাতেই কার্ল মাম্বার বাউন্সারে ঘায়েল হন নাঈম শেখ (১১)। সেই রেশ না কাটতেই ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
খানিক সময়ের ব্যবধানে ২ উইকেট হারানো বিসিবিকে আরও বিপদে ফেলেন শাহাদাত হোসেন দিপু। মাত্র ৫ রান করে এনলভুর বলে ক্যাচ দিয়ে ফেরত আসেন তিনি।
এরপর অধিনায়ক আল-আমিন জুনিয়রকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন। দারুণ খেলছিলেন তারা। তবে হঠাৎ ছন্দপতন। ব্যক্তিগত ৩৪ রান করে বিদায় নেন ইমন। তার পর ব্যর্থ হন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। দলের চরম বিপর্যয়ের মুহূর্তে মাত্র ১ রান করেন তিনি। জিম্বাবুয়ের লেগ স্পিনার টিনোটেন্ডা মুতোম্বোদজির বলে সরাসরি বোল্ড হন উদীয়মান তারকা।
আকবরে বিদায়ে বিপাকে পড়ে বিসিবি একাদশ। ৬৯ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকেন তারা। তবে ষষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়ায় দল। তীব্র প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক আল আমিন ও তানজিদ হাসান তামিম।
জিম্বাবুয়ে বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেন তারা। পিটিয়ে ঝাঝড়া করে দেন। পথিমধ্যে ফিফটি তুলে সেঞ্চুরির পথে এগিয়ে যান এ জুটি। কাঙ্ক্ষিত তিন অংক ছোঁয়া ইনিংসের দেখা পেয়েছেন দুজনই।
আগ্রাসী ব্যাটিং করেন তামিম। ২ চার ও ৫ ছক্কায় ৪০ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর হাফসেঞ্চুরি তুলে নেন আল আমিনও।
পরে ওয়ানডে মেজাকে খেলে সেঞ্চুরি তুলে নেন তামিম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯৯ বলে ৫ ছক্কা ও ১৪ চারে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। পরক্ষণে সেঞ্চুরি তুলে নেন আল -আমিনও।
১৪৫ বলে ১৬ চারে কাঁটায় কাঁটায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। অনবদ্য জুটিতে দুজনে তোলেন ২১৯ রান। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















