টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৯ ৩০ আগস্ট ২০২০
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হলো আর্সেনাল। গতরাতে অনুষ্ঠিত উত্তেজনাকর ফাইনাল নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৫-৪ গোলে জয় তুলে নেয় তারা। এফএ কাপ চ্যাম্পিয়নও গানাররা।
টাইব্রেকারে আর্সেনালের পক্ষে গোল করেন রিস নেলসন, এইন্সলে মেইটল্যান্ড-নাইলস, সেডরিক সোরেস, ডেভিড লুইস ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। আর লিভারপুলের পক্ষে গোল করতে সমর্থ হন মোহামেদ সালাহ, ফ্যাবিনহো, তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স। তবে গোল করতে পারেননি রায়ান ব্রিস্টার।
নিয়ম অনুযায়ী ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ডের ফাইনালে মুখোমুখি হয় লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও এফ এ কাপ চ্যাম্পিয়ন আর্সেনাল। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত লিভারপুল। ৭ মিনিটে আর্সেনালের জালের বল পাঠিয়েছিলেন অলরেড ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।
তবে ১২ মিনিটে ম্যাচে প্রথম লিড নেয় আর্সেনাল। বাঁ-দিক থেকে বুকায়ো সাকার বাড়ানো ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন অবামেয়াং। এরপর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত আর্সেনাল। অবামেয়াং-এর ভুলে সেই গোলটি হয়নি। বক্সের ভেতর থেকে প্রতিপক্ষের বারের ওপর দিয়ে বলকে বাইরে পাঠিয়ে দেন তিনি।
ম্যাচে ১-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার অব্যাহত রেখেছিল আর্সেনাল। অপরদিকে, ম্যাচে ফিরতে মরিয়া ছিল লিভারপুল। কিন্তু প্রথমার্ধে আর কোনও গোলের দেখা পায়নি দুই দল। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত ছিল উভয় দল। মধ্যমাঠের দখল নিতেই সময়ক্ষেপণ হয়ে যায় তাদের। অবশেষে গোলের দেখা পায় লিভারপুল। আর্সেনালের ডি-বক্সের মধ্যে বল পেয়ে যান তাকুমা মিনামিনো। জটলার মধ্যে গোল করতে সমস্যা হয়নি জাপানের এ ফরোয়ার্ডের।
ম্যাচে ১-১ সমতা আসায় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল ও লিভারপুল। কিন্তু স্ট্রাইকারদের ভুলে কোনও পক্ষই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়।
ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। আর সেখানে শিরোপা জয়ের হাসি হাসে আর্সেনাল। এ নিয়ে ১৬বারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল তারা। তবে রেকর্ড ২১টি ট্রফি জিতে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫বার শিরোপা জিতে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















