ট্রাম্পের পরাজয় স্বীকার না করা ‘বিব্রতকর’: বাইডেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৬ ১১ নভেম্বর ২০২০
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় স্বীকার না করা ‘বিব্রতকর’।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, কোনও কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না। ইতোমধ্যে বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
এরই মধ্যে এক টুইটে ট্রাম্প ঘোষণা করেছেন, 'নির্বাচনে আমরা পরাজিত হয়েছি বলে পূর্বাভাস দেয়া হয়েছে। আসলে তাতে আমিই বিজয়ী হতে চলেছি।'
প্রতি চার বছর পরপর মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন হয়। ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে আমেরিকার গণমাধ্যম।
এখনও অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনেক রাজ্যে এখনও ভোট গণনা চলছে। আগামী ১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজের সদস্যরা বৈঠকে বসবেন। ওই সময় চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে।
এর আগে মঙ্গলবার বাইডেনের কাছে একজন সাংবাদিক জানতে চান, নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প, এ ব্যাপারে আপনি কি মনে করেন?
জবাবে ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেন বলেন, সত্যি কথা বলতে, আমি মনে করি, এটা ‘বিব্রতকর’ ব্যাপার। আমার মতে, এটা প্রেসিডেন্টের উত্তরাধিকারের ক্ষেত্রে কোনও সাহায্য করবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের ইঙ্গিত দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বলেন, আপনারা জানেন, ২০ জানুয়ারিই পরিপূর্ণতা দেখা যাবে।
দপ্তরের দায়িত্ব নেয়ার প্রস্তুতি হিসেবে বিদেশি নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ শুরু করেছেন বাইডেন।যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলেন তিনি।
এই প্রসঙ্গে নতুন প্রেসিডেন্ট বলেন, 'আমি তাদের জানিয়েছি, আমেরিকা আবার ফিরে এসেছে। আমরা আবার খেলায় ফিরতে যাচ্ছি।'
বাইডেন ও কমলা হ্যারিস দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তবে ক্ষমতা হস্তান্তর আয়োজন যে ফেডারেল প্রতিষ্ঠানটি করে, সেটির প্রধান ট্রাম্পের মনোনীত কর্মকর্তা। তিনি হস্তান্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছেন।
নতুন প্রশাসনের জন্য তহবিল বরাদ্দ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের বিষয়টি নিয়ন্ত্রণ করে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন। এখনো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তারা।
তবে বাইডেন বলেন, সত্যি কথা বলতে, কোনও কিছুই আমাদের থমকে দিতে পারবে না।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















