ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০১ ২১ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি চালু করতে আদালত যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে আপিল করেছে দেশটির ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আদালতের ওই আদেশ স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের এ আবেদন মঞ্জুর হলে ডিভি লটারির নিবন্ধন শুরুর প্রক্রিয়া আবার ঝুলে যেতে পারে।
গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ লটারির নিবন্ধন চালুর নির্দেশ দেন দেশটির একটি ফেডারেল আদালত। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসন ও গ্রিন কার্ডসংক্রান্ত মামলা পরিচালনাকারী আইনজীবী কার্টিস মরিসনের বরাতে ‘ইউএ নিউজ’ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র সরকার ২০২৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশের আবেদন বিবেচনার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছে। আদালত আবেদন মঞ্জুর না করলে ২২ অক্টোবরের মধ্যেই দেশটির নবম সার্কিট আপিল আদালতে যাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের।
তবে আপিল করলেই তা আদালতের রায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা স্থগিত করে না। নিবন্ধন প্রক্রিয়া বন্ধ রাখতে হলে সরকারকে আদালতের কাছ থেকে আলাদা স্থগিতাদেশ নিতে হবে। আদালত প্রাথমিক নিষেধাজ্ঞা স্থগিত করার নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের রায়ে নির্ধারিত সময়সীমা বহাল থাকবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নিবন্ধনের তারিখ ও শর্ত ঘোষণা করতে হবে। এরপর ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরু এবং ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিতদের ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
তবে পুরো লটারি প্রক্রিয়া শুরু ও শেষের বিষয়টি এখন চলমান আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সরকার স্থগিতাদেশ পেলে নিবন্ধন শুরুর নির্দেশ থমকে যেতে পারে।
এর আগে গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গ্রিন কার্ড দেওয়ার নিয়ম কঠোর করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ বহাল রাখেন। পাঁচ-চারের সংখ্যাগরিষ্ঠতার রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ সিদ্ধান্ত দিয়েছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে ডাইভারসিটি ভিসা কর্মসূচি বন্ধ রয়েছে।
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ফলে বাংলাদেশ এই যোগ্যতা হারায়।
নিয়ম অনুযায়ী, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম, কেবল সেই দেশগুলোর জন্যই ডিভি কর্মসূচি প্রযোজ্য।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










