ঢাকায় করোনাভাইরাসে মৃতদের দাফন হবে খিলগাঁও-তালতলায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৫ ১৯ মার্চ ২০২০
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ মারা গেলে খিলগাঁও-তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।
বৃহস্পতিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন জানিয়েছেন।
তিনি বলেন, “ঢাকাতে কেউ করোনাভাইরাসে মারা গেলে তাদের তালতলা কবরস্থানের একটি অংশে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় দাফন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছি।
ঢাকার দুই সিটির দুজন সমাজকল্যাণ কর্মকর্তা তালতলা কবরস্থান পরিদর্শন করে জানাবেন ঠিক কোন স্থানে দাফন করা যাবে।
বিশ্বে মহামারীর রূপ পাওয়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয় বুধবার। বিদেশফেরত এক ব্যক্তির সংস্পর্শে আসায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সত্তর বছরের ওই বৃদ্ধ। আইইডিসিআর’র তথ্য মতে, ওই ব্যক্তির আগে থেকেই সিওপিডি (ফুসফুসের ক্রনিক রোগ), ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতা ছিল। এছাড়া হৃদযন্ত্রে একবার স্টেন্টিংও হয়েছিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার সভাপতিত্বে সভায় বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।
এছাড়াও ডিএনসিসির কমিউনিটি সেন্টারগুলোতে জনসমাগম যাতে না হয়, এজন্য আপাতত উৎসব-অনুষ্ঠান বন্ধ থাকবে।
সভায় সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধ ও মোকাবেলায় একটি কমিটি গঠন করে ডিএনসিসি।
এ কমিটি দেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টিনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং যে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ নেবে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামকে সভাপতি এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মমিনুর রহমান মামুনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা, ডিএনসিসি এলাকার সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ঢাকা সিভিল সার্জন, ডিএনসিসি এলাকার সব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা পরিচালক, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি।
ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমদাদুল হক এ কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবেন।
কোয়ারেন্টিন নিশ্চিতে ঢাকার উত্তরে ভ্রাম্যমাণ আদালত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ও জিনিয়া জিন্নাতের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
করোনাভাইরাস গণসংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কোয়ারেন্টিন কার্যক্রমের তালিকা অনুযায়ী গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।
ডিএনসিসি বলছে, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাসায় গিয়ে তাদের অবস্থান নিশ্চিতের পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে প্রবাসী যাত্রী ও কোয়ারেন্টিনের বিষয়েও মনিটর করা হয়।
গুলশান এলাকার হোটেল ওয়েস্টিন, হোটেল ফোর সিজন, হোটেল লং বিচ, হোটেল আমারি ও হোটেল লেইক শোরে নভেল করোনাভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসব প্রতিষ্ঠানে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে তাদের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করে দেখে ভ্রাম্যমাণ আদালত।
পাশাপাশি হোম কোয়ারেন্টিনের তালিকায় থাকা কোনো ব্যক্তি এসব হোটেলে অবস্থান করছেন কি না তা যাচাই করে দেখা হয়।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

