ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৫৫০

দুই মূল্যবান রত্নের কারণে আমি সৌভাগ্যবান: সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৪ ১৪ জুন ২০২০  

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘরে রয়েছে দুই কন্যা। বড় মেয়ে অ্যালাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ে ইররাম হাসান। তাদের মূল্যবান রত্ন হিসেবে অভিহিত করেছেন তিনি।

এজন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করেন সাকিব। শনিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুই মেয়েকে একসঙ্গে কোলে নেয়া ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে সাকিব লেখেন, এ দুই মূল্যবান রত্নের কারণে আমি এখন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমি আজকে যেমন, তা ওদেরই কল্যাণে। 

নিজের দ্বিতীয় সন্তান আগমনের জন্য গত মার্চে যুক্তরাষ্ট্রে যান সাকিব। পরে ২৪ এপ্রিল জন্মগ্রহণ করে ইররাম। সেই থেকে দুই কন্যাকে নিয়েই মার্কিন মুলুকেই সময় কাটাচ্ছেন তিনি। সঙ্গে আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। পরিবারের সঙ্গে সময়টা দারুণ কাটছে তার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর