দুঃসময় কাটছেই না সাকিবের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৭ ১০ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাকিব আল হাসানের দুঃসময় যেন কাটছেই না। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। কিন্তু ফিরতে পারেননি আগের ফর্মে। ধারণা করা হচ্ছিল, ধীরে ধীরে ফর্ম ফিরে পাবেন সাকিব।
কিন্তু দিন যতই যাচ্ছে ততই যেন আরো খারাপের দিকে চলে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে অষ্টম ম্যাচে তেমনটিই দেখা গেছে। পুরো সামর্থ্য দিয়ে খেলেও তার সংকট যেন আরো ঘনিভুত হচ্ছে।
অনুশীলনে সচরাচর খুব একটা সিরিয়াস হতে দেখা যায় না সাকিবকে। কিন্তু ঢাকার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার একক অনুশীলন করেও প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতায় নেমে এর প্রতিফলন ঘটাতে পারছেন না তারকা ক্রিকেটার। ঢাকার বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৩-০-৩৬-০, আর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।
সাকিবের জন্য সবচেয়ে বিব্রতকর ছিল তরুণ ওপেনার নাইম শেখের বিপক্ষে বল করা। তার ওই প্রথম ওভার থেকে ২৬ রান সংগ্রহ করেন তিনি। বাঁহাতি স্পিনারের বোলিংয়ের মান এতটাই খারাপ অবস্থায় নেমে গিয়েছিল যে ৪ ওভারের কোটার পুরোটা বল করতে পারেননি।
টুর্নামেন্টে এর আগে অংশ নেয়া সাত ম্যাচেও বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। অবশ্য রান দেয়ার ক্ষেত্রে এসময় তিনি কিছুটা মিতব্যয়ী ছিলেন। তবে প্রত্যাশিত উইকেট সংগ্রহ করতে পারেননি কখনো।
টুর্নামেন্টের আট ম্যাচে সাকিব সংগ্রহ করেছেন ৮২ রান, যার গড় ১০.২৫। বল হাতে সংগ্রহ করেছেন আট উইকেট, যার গড় ৩৪.৪০। তার ৫.৩৫ ইকোনমি রেট প্রশংসনীয় হলেও ব্যাটে বলে নিজের সেট করা লক্ষ্যের কাছেও ঘেঁষতে পারেননি পারফর্মেন্স দিয়ে। এমনকি সর্বশেষ দুই ম্যাচে খুলনার পরাজয়ের জন্য অনেকাংশেই দায়ী ছিলেন তিনি।
আইসিসি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তিনি এটিও জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেকে ফর্মে ফেরাতে হবে। তবে কতটা দ্রুত ফিরতে পারবেন তা নিশ্চিত নন। শুধু এটুকুই বলেছেন যে আগের ফর্মে ফেরার জন্য প্রাণপণ চেস্টা করছেন।
এদিন ম্যাচ শেষে দেশসেরা অল রাউন্ডার বলেন, জানি না কত দ্রুত আমি ফিরতে পারব। কিন্তু প্রত্যাশিত পারফর্মেন্স ও আগের ফর্মে ফেরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। বেক্সিমকো ঢাকার কাছে এ পরাজয়ের জন্য অবশ্য নিজেদের দুর্বল ব্যাটিংকেই দায়ী করেছেন তিনি।
ঢাকার করা ৭ উইকেটে ১৭৯ রানের জবাব দিতে গিয়ে খুলনা প্রথম চার ওভারেই সাকিবসহ দুটি উইকেট হারিয়েছে ৩০ রানের বিনিময়ে। তিনি বলেন, আসলে আমরা প্রত্যাশিত খেলাটি খেলতে পারিনি। প্রথম পাওয়ার প্লেতে আমাদের ভালো করা উচিৎ ছিল। যেটি করতে পারিনি। আমরা অনেক উইকেট হারিয়ে ফেললেও রান আসেনি। আশা করছি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব।
শেষ দুই ম্যাচে টানা পরাজিত হলেও ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। তবে এই ম্যাচে খুলনা তালিকার শীর্ষ দুইয়ে স্থান পাবে কিনা সেটিই নির্ধারিত হয়েছে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















