দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০৩ ৫ আগস্ট ২০২১
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লড়াইটা ভালোই জমেছে স্টার্ক–মোস্তাফিজদের। গতকাল পেস–ঘূর্ণির লড়াইয়ের পর আজ দেখা মিলল পেসারদের সঙ্গে পেসারদের লড়াই। কালকের মতো আজও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে মাহমুদউল্লাহর দল। দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজটা ২–০ করে ফেলল বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং করতে নেমে মোস্তাফিজ–শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে শুরু থেকেই স্টার্ক–হ্যাজেলউডের গতির কাছে বাংলাদেশে দুই ওপেনার পরাস্ত হন।
ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। স্টার্কের ১৪৪ কিলোমিটার গতির সামলাতে গিয়ে অফ স্টাম্প রক্ষা করতে পারেননি সৌম্য। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমের (৯) পরিণামও তাই। হ্যাজেলউডের ১৪৫ কিলোমিটারের বল সামলাতে পারেননি নাঈম। অফ স্টাম্প উপড়ে ফেলেন হ্যাজেলউড। ২১ রানে নেই ২ উইকেট।
তৃতীয় উইকেট জুটিতে সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান দলকে প্রাথমিক ধাক্কা সামলান। তবে সাকিবকে ফিরিয়ে সেই কাজটায় বাধা দেন অ্যান্ড্রু টাই। ১৭ বলে ২৬ রান করা সাকিব বোল্ড হলে ভাঙে ৩৭ রানের জুটি। অধিনায়ক মাহমুদইল্লাহ রিয়াদ ফিরে যান শূন্য রানে। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশকে আবারও চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া।
উইকেটে থিতু হওয়ায় পরও ইনিংসটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেননি শেখ মেহেদী। দলীয় ৬৭ রানে ২৪ বলে ২৩ রান করে অ্যাডাম জাম্পার বলে স্টাম্পিংয়ের শিকার হন। ওভারপ্রতি রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলায় উইকেট হারিয়েও বাংলাদেশকে খুব বেশি ভুগতে হয়নি।
আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান দলকে ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। কোনো রকম ঝুঁকি না নিয়ে স্টার্ক–হ্যাজেলউড মোকাবিলা করতে থাকেন তারা। তাদের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশর জয়ের কাজটা সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৮ বল আর ৫ উইকেট ১২৩ রান তোলে বাংলাদেশ। আফিফ ৩১ বলে ৩৭ ও সোহান ২১ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে অ্যালেক্স ক্যারি (১১) মেহেদী হাসানের বলে মিড অনে নাসুম আহমেদের হাতে ধরা পড়েন। আরেক ওপেনার জশ ফিলিপকে (১০) বোল্ড করেন মোস্তাফিজুর রহমান।
হেনরিকসের পর ইনিংস সর্বোচ্চ ৪৫ করা মার্শকে ফেরান শরিফুল। ইনিংসের শেষ দিকে মোস্তাফিজ আর শরিফুলের বোলিং তোপে ১৮ রানের মধ্যে ম্যাথু ওয়েড (৪), অ্যাস্টন অ্যাগার (০), অ্যাস্টন টার্নারের (৩) উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত স্টার্কের ১০ বলে ১৩ রানে ৭ উইকেটে ১২১ রান তোলে অস্ট্রেলিয়া। মোস্তাফিজ ৩টি, শরিফুল ২টি এবং সাকিব ও মেহেদী ১টি করে উইকেট নেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















