দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪০ ১৫ জানুয়ারি ২০২১
দেশের দ্রুততম মানব হিসেবে এম ইসমাইল হোসেন এবং দ্রুততম মানবী হিসেবে শিরিন আক্তার নিজেদের আসন ধরে রেখেছেন। শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা।
এতে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৫ সেকেন্ড সময় নিয়ে আবারো দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। আর বাহিনীটির শিরিন হয়েছেন দ্রুততম মানবী। ১০০ মিটার স্প্রিন্টে তিনি সময় নিয়েছেন ১১.৮০ সেকেন্ড। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলে টানা ১১বার দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন এ গতিদানব।
প্রতিযোগিতার প্রথম দিনে হাইজাম্পে (নারী) নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর ঋতু আক্তার এ ইভেন্টে ১.৭০ মিটার অতিক্রম করে এ কীর্তি গড়ছেন। এ ইভেন্টে ১.৬৮ মিটার অতিক্রম করে বাংলাদেশ জেলের পক্ষে ২০১৯ সালে রেকর্ড করেন উম্মে হাফসা রুমকী। এবার বাংলাদেশ নৌবাহিনীর হয়ে একই উচ্চতা অতিক্রম করেছেন তিনি।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আব্দুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এসএম আলী কবীর।
এবারের আসরে ৩৪টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪টি ইউনিভার্সিটি, ১টি শিক্ষাবোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল ও বাংলাদেশ আনসার ভিডিপিসহ মোট ৪৫টি সংস্থার ৪৩৮ জন অ্যাথলেট এবং ৬৫ জন ম্যানেজার এবং কোচ অংশগ্রহণ করছেন।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই গ্রুপের ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষ ইভেন্ট ২২টি এবং নারী ইভেন্ট ১৪টি।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















