নতুন বছরে মাঠে নামার আগে আর্জেন্টিনা দলে একাধিক দুঃসংবাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১০ ২৭ জানুয়ারি ২০২২
২০২১ সালে দারুণ সফল একটা সময়ই কাটিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা জয়, বছরজুড়ে অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি। এমন একটা বছর কাটিয়ে ২০২২ সালে পা রেখেছে দলটি। আগামীকাল সকালে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে দলটি আনুষ্ঠানিকভাবে নতুন বছরটা শুরু করবে। তবে তার আগেই আলবিসেলেস্তেরা পেল এক দুঃসংবাদ। কোচ লিওনেল স্ক্যালোনি করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে তাকে ডাগআউটে পাচ্ছে না মেসিহীন আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলে আগে থেকেই নেই লিওনেল মেসি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে পূর্ণ ছন্দে ফিরতে যে সময় দরকার, সেটাই তাকে দিয়েছেন কোচ স্ক্যালোনি। আকাশী সাদারা তাই আগে থেকেই কিছুটা শক্তি হারিয়েছিল। এবার হারালো আরও, করোনার কারণে কোচ স্ক্যালোনিই যে থাকবেন না ডাগআউটে!
শুধু স্ক্যালোনিই নন। আর্জেন্টিনা দলের আরও দুইজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। কোচ স্ক্যালোনির সঙ্গে সহকারী কোচ পাবলো আইমার ও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও করোনায় আক্রান্ত হয়েছেন। শেষ জনের সংস্পর্শে এসেছিলেন আরেক মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াও। ফলে তিনিও দলের সঙ্গে চিলিতে যেতে পারছেন না।
কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য অবশিষ্ট সদস্যদের ওপর যথেষ্ট আস্থাশীল। সংবাদ সম্মেলনে বললেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে ওয়াল্টার স্যামুয়েলস, রবার্তো আয়ালা, ডিয়েগো প্লাসেন্তে থাকবেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গত রাতে করোনা পজিটিভ এসেছে, সে আর তার সংস্পর্শে থাকা বুয়েন্দিয়া দলের সঙ্গে যাচ্ছে না।’
তবে আর্জেন্টাইন এই কোচ অবশ্য জানালেন, তিনি ভালোই আছেন, শুধুমাত্র পিসিআর টেস্ট পজিটিভ আসাতে দলের সঙ্গে যাত্রায় শামিল হতে পারছেন না। বললেন, ‘আমি এ বিষয়টা পরিষ্কার করতে চাই যে, আমি ভালো বোধ করছি। আমার মনে হচ্ছি আমি সুস্থই আছি, তবে পিসিআর টেস্টের ফলাফল পজিটিভই আসছে। সেটাই সমস্যা। এ কারণে আমি চিলিতে ঢুকতে পারব না।’
চিলির মাঠে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টা ১৫ মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা। ১৩ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে স্ক্যালোনির দল, নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ। অন্য দিকে চিলির বিশ্বকাপ যাত্রা ঝুলছে সুতোয়। ১৪ ম্যাচ থেকে মাত্র ১৬ পয়েন্টই পকেটে পুরতে পেরেছে দলটি।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















