নিউজিল্যান্ডকে পাত্তাই দিল না বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৫ ১ সেপ্টেম্বর ২০২১
বল হাতে আসল কাজটা করে রেখেছিলেন সাকিব-মোস্তাফিজরা। তবে লো-স্কোরিং ম্যাচে বাকি কাজটুকু করতে হিমশিম খেয়েছেন নাঈম-লিটনরা। যদিও শেষ পর্যন্ত হেসেখেলেই জয় ধরা দিয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল মাহমুদউল্লাহ বাহিনী।
নিউজিল্যান্ডের দেওয়া ৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৭ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস। পরে খেলা ধরেন অভিজ্ঞ সাকিব ও মুশফিকুর রহিম। তাতে জয়ের পথে এগিয়ে যায় টাইগাররা। তবে হঠাৎ ছন্দপতন। ব্যক্তিগত ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।
তবে জয় তখন হাতছোঁয়া দূরত্বে। এ পরিস্থিতিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাকি কাজটুকু সারেন মুশফিক। এরই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। ৫ ওভার বাকি থাকতেই এ জয় নিশ্চিত করেন স্বাগতিকরা। মুশফিক ১৬ ও মাহমুদউল্লাহ ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র নেন ১টি করে উইকেট।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। বাংলাদেশের মেহেদী হাসান, নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের স্পিনে নীল হয় তারা। স্কোরবোর্ডে মাত্র ৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কিউইরা। এখান থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন টম লাথাম ও হেনরি নিকোলস।
তবে তাতে বাদ সাধেন টাইগার পেসাররা। মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের পেস আর কাটারে কাবু হয় নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৬০ রানে গুটিয়ে যায় তারা। যা টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড তাদের।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮ রান করে করেন লাথাম ও নিকোলস। দলীয় সর্বোচ্চ ৩৪ রানের জুটিও দুজনেরই। এ ছাড়া আর কোনো ব্ল্যাক ক্যাপ ব্যাটারই দুই অংকের কোটায় পৌঁছতে পারেননি। বাংলাদেশের মোস্তাফিজ ঝুলিতে ভরেন ৩ উইকেট। আর ২টি করে শিকার করেন নাসুম, সাকিব ও সাইফ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















