নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তান যাবে টাইগাররা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৩ ২৯ ডিসেম্বর ২০১৯
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউথ ক্যাপিটাল-২০২০ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এফটিপি অনুযায়ী, আগামী মাসের শেষদিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি খেলতে সেখানে যেতে রাজি টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চান তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্তে বেজায় চটেছে পাকিস্তান। এভাবে সিরিজ খেলতে চায় না পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিপ্রেক্ষিতে পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানাতে পারেনি বিসিবি।
তো বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা সম্পর্কে সরকারের সিদ্ধান্ত কী? জবাবে জাহিদ আহসান রাসেল বলেন, আমরা নিরাপত্তাটা আগে দেখব। বিসিবির কাছে জানতে চেয়েছি ক্রিকেট দল পাঠাবে কি-না? ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম মারফত জানতে পেরেছি, অনেক খেলোয়াড়, বিদেশি কোচ-অফিসিয়ালরা পাকিস্তানে যেতে চাচ্ছে না। তাদের পরিবার সেখানে পাঠাতে সাহস পাচ্ছে না।
তিনি বলেন, বিসিবি দল পাঠানোর সিদ্ধান্ত নিলে পাকিস্তান সরকার কী ধরনের নিরাপত্তা দেবে আমরা জানতে চাইব। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে তাদের কাছে তা জানতে চাইব। সব নিরাপত্তা নিশ্চিত হলেই খেলোয়াড়দের পাঠাব। সবকিছু নিরাপত্তার ওপর নির্ভর করবে।
সরকারের সবুজ সংকেত পেলে দল পাঠাবে বিসিবি। সেটা কি পেয়েছে? উত্তরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের সেখানে পাঠানো যাবে কি-না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি। কিন্তু এ বিষয়ে ক্রিকেট বোর্ড পরিষ্কারভাবে এখনো কিছু জানায়নি। তবে সব আগে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি দেখা হবে। তারা আমাদের সম্পদ, তাদের কোনো ক্ষতি চাই না আমরা। সব নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে দল যাবে। এর আগে নয়।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















