নৌকা মার্কা ২৭২ আসনে, আ’লীগের প্রার্থী ২৫৮
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৮ ১০ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ লড়বে ২৫৮টি আসনে। সে হিসেবে তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা লড়াইয়ের জন্য পেয়েছে ৪২টি আসন।
আওয়ামী লীগ আর ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের মিলিয়ে মোট ২৭২টি আসনে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ২৫৮ জন নিজ দলের প্রতিকে লরবেন। দু’টি আসনে জাতীয় পার্টি’র (জেপি) বাইসাইকেল প্রতীকে প্রার্থীরা অংশ নেবেন । এদিকে মহাজোটের শরীক দল্গুলো ১২টি আসনে নৌকা প্রতীকে লড়বেন মহাজোটের প্রার্থীরা। অবশিষ্ট ২৬টি আসনে নৌকা প্রতীকে কোনো প্রার্থী থাকবে না শেতু এই আসনগুলোতে থাকে জাপা বলে ধারনা করা হচ্ছে।
প্রার্থিতা প্রত্যাহারের দিন রোববার (৯ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থী ও জোটের প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনটিই জানিয়েছে ক্ষমতাশীন আওয়ামী লীগ।
এদিকে নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি জানিয়েছে, তাদের দলের প্রার্থীরা ২৯টি আসনে এককভাবে লড়বে। ইসিতে আওয়ামী লীগের চিঠি অনুযায়ী, ২৬টি আসনে জাতীয় পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী মহাজোট থেকে থাকবে না। যদিও জাতীয় পার্টি মোট ১৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। আর সবগুলো আসনেই দলটির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত নির্বাচন কমিশন সচিব বরাবর দেওয়া পত্রে প্রার্থীদের একটি তালিকা জুড়ে দিয়ে তাদের জন্য ‘নৌকা’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়।
এতে বলা হয়েছে- আওয়ামী লীগের ২৫৮ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৩ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ২ জন, বাংলাদেশ জাসদের ১ জন, বিকল্পধারা বাংলাদেশের ৩ জন মিলিয়ে মোট ২৭২ প্রার্থী নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জাতীয় পার্টি-জেপির দুই প্রার্থী ভোট করবেন বাইসাইকেল প্রতীক নিয়ে।
শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঠাকুরগাঁও-৩ আসনে ইয়াসিন আলী, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বরিশাল-৩ আসনে টিপু সুলতান ও ঢাকা-৮ আসনে রাশেদ খান মেননকে নৌকা মার্কা দেওয়ার জন্য বলা হয়েছে।
জাসদের প্রার্থী বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার; বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী; বাংলাদেশ জাসদের প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে মইনউদ্দীন খান বাদল; বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন ও লক্ষীপুর-৪ আসনে আব্দুল মান্নানকে নৌকা প্রতীক দিতে বলা হয়েছে।
আর জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু ও কুড়িগ্রাম-৪ আসনে মো. রুহুল আমিনকে বাই সাইকেল প্রতীক দেওয়ার জন্য বলা হয়েছে পত্রে।
১০ ডিসেম্বর (সোমবার) প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই




