নড়বড়ে সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৪ ১১ আগস্ট ২০২১
গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী ও পদুম শহর দুই ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র নড়বড়ে ভরসা একটি বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় দুই ইউনিয়নবাসীর প্রায় ৩০ হাজার মানুষ। স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি মেরামত করেন নিজেরাই। তবে এর একটি স্থায়ী সমাধান চান এলাকার ভুক্তভোগী লোকজন।
গত ২০১৯ সালে সাঘাটা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ বন্যা হয়। পদুমশহর ইউনিয়নের নয়াবন্দও স্কুলবাজার হতে ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় রাস্তায় নটকের ভিটা নামক স্থানের প্রায় ১০০ ফুট পাকা রাস্তা ভেঙে গভীর খালের সৃষ্টি হয়। ফলে খালের দুই পাড়ে অবস্থিত ভরতভালী ও পদুমশহর দুই ইউনয়নের প্রায় ৩০ হাজার মানুষের চলাচল ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু সরকারিভাবে জনসাধারণের চলাচলের কোন ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসী উদ্যোগ নিয়ে নিজেরা খালটির ওপর বাঁশের সাঁকোটি নির্মাণ করেন।
এলাকাবাসীরা জানান, এক-দুই দিনের জন্য নয়, ২ বছর ধরে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের মানুষকে। ঝুঁকিপূর্ণ এ সাঁকো পাড় হতে গিয়ে অনেকবার দুর্ঘটনায় পড়তে হয়েছে তাঁদের। বর্ষা এলেই এ দুর্ভোগ পৌঁছায় আরও চরমে। সাঁকো মেরামতে সরকারি কোনো অনুদানও পাওয়া যায় না।
খালটি বেশি গভীর হওয়া দুই পারের বাসিন্দারা চাঁদা তুলে বাঁশ কিনে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করে বছর জুড়েই পারাপার হয়ে আসছে। জনপ্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস দিলেও পরে তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাই অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।
স্থানীয় বাসিন্দা পদুমশহর কিন্ডারগার্টেন এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জুয়েল রানা বাবু জানান, ‘গত বর্ষায় যাতায়াতের জন্য এলাকার লোকজন প্রতিবছর নিজ খরচে বাঁশের সাঁকোটি মেরামত করতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আমরা বেশ কয়েকবার ধরনা দিলেও শুধু পেয়েছি আশ্বাস।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন বলেন, `আমি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি। তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।' স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম বলেন, ওই সাঁকোর স্থানে সাপোর্টিং রুরাল ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে ব্রিজ নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। প্রক্রিয়া সম্পন্ন হলে টেন্ডারের মাধ্যমে ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান তিনি।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

