পরমাণু হামলার মহড়া দেখলেন পুতিন ও লুকাশেঙ্কো
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৩ ২৭ অক্টোবর ২০২২
ইউক্রেনের বিরুদ্ধে 'ডার্টি বম্ব' তৈরির অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, ইউক্রেন কোনোভাবে ডার্টি বম্ব ব্যবহার করলে রাশিয়া ছাড়বে না। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে ক্রেমলিন।
ইউক্রেন যুদ্ধের আবহে এবার পরমাণু হামলার মহড়া শুরু করল রুশ সেনা। বুধবার (২ অক্টোবর) রাশিয়ার পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত বাহিনী 'নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স' এই মহড়া চালিয়েছে।
ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে লড়তে কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী, সে বিষয়ে নিজে তদারকি করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনা কোথায়, কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে, তা খতিয়ে দেখতে ক্রমাগত টেলিভিশনে চোখ রাখছেন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পর এ প্রথম ‘নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্স’-এর মহড়া অনুষ্ঠিত হলো। এর আগে স্থল ও ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছেন রুশ সেনারা।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনের ওপর চাপ বাড়াতে কৃষ্ণসাগরের গভীরে পরমাণু বোমা পরীক্ষা করতে পারে রাশিয়া। সম্প্রতি কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম দাবি করে। সেই আশঙ্কা আরও প্রবল হলো।
প্রেসিডেন্ট পুতিনকে বিদেশে সৈন্য ব্যবহারে সবুজ সংকেত দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। এরপরই বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পাশে নিয়ে টেলিভিশনের পর্দায় যৌথ পরমাণু মহড়া দেখেন তিনি। জাহাজ, বিমান ও ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রের মহড়া চলেছে এবং জল ও স্থল থেকে নির্ভুল দক্ষতায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সফল হয়েছে সেগুলো।
মহড়া শেষে ক্রেমলিন জানিয়েছে, পরমাণু অস্ত্রের মহড়ায় ‘হাইপারসনিক’ এবং ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ জায়গা থেকে গোটা মহড়ায় চোখ রেখেছিলেন প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশ নেতা লুকাশেঙ্কো। মহড়া শেষে সেনা কর্মকর্তাদের অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
গত ১০ অক্টোবর জাপোরিজিয়া, খেরসনসহ বেশ কিছু এলাকায় নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি নির্বিচারের ঘনবসতিপূর্ণ এলাকায়ও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দেয়া অস্ত্রের সাহায্যে সেই হামলা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত বাহিনী।
এ পরিস্থিতিতে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো কয়েকটি দেশ আশঙ্কা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে মস্কোকে হুঁশিয়ারিও দিয়েছেন।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে















