ঢাকা, ১৯ আগস্ট বুধবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৫৩৫

পাকিস্তানের ৭ ক্রিকেটার করোনা পজিটিভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ২৩ জুন ২০২০  

 

বিপদে পড়ল পাকিস্তান! আর মাত্র কয়েকদিন পরই ইংল্যান্ডে উড়াল দেয়ার কথা দলটির। এরই মধ্যে একের পর এক আসছে করোনা পজিটিভের সংবাদ। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ড সফরের স্কোয়াডের তিন ক্রিকেটার-শাদাব খান, হায়দার আলি আর হারিস রউফ করোনা পজিটিভ।

তাতে যোগ হলো আরও ৭টি নাম। এবার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন ফাখর জামান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান। অর্থাৎ এখন পর্যন্ত পাকিস্তান স্কোয়াডের ২৯ সদস্যের মধ্যে ১০ জনই করোনা পজিটিভ হলেন।

 পিসিবি  জানিয়েছে, দলের একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন।  সফর শুরুর আগেই পাকিস্তান শিবির হয়ে গেছে হাসপাতাল।  ইংল্যান্ড সফর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর