পাকিস্তানে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনড় বিসিবি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ২৪ ডিসেম্বর ২০১৯
আসন্ন সফরে পাকিস্তানের মাটিতে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে অনড় অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দ্বিপাক্ষিক সিরিজের সব ম্যাচ সেখানে আয়োজনের বিষয়ে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানির ঘোষণা দিয়েছেন। পরিপ্রেক্ষিতে বিসিবি এ মুহূর্তে কেবল টি-টেয়েন্টি সিরিজ খেলার বিষয়ে অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।
বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংক্ষিপ্ত সময়েই সেখানকার অবস্থা পর্যালোচনায় সহায়ক হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জানুয়ারি-ফেব্রুযারিতে পাকিস্তান সফরে বাংলাদেশের ২ টেস্ট ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। তবে সেখানে এ মুহূর্তে টেস্ট ক্রিকেট খেলতে ইচ্ছুক নয় বিসিবি। বরং নিরপেক্ষ কোনও ভেন্যুতে ২ ম্যাচ টেস্ট সিরিজ আয়োজনে পিসিবিকে অনুরোধ জানিয়েছে তারা।
পাকিস্তানের মাটিতে ২ টেস্টের সিরিজ খেলতে বিসিবির ইতস্ততার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিসিবি কর্মকর্তারা।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, স্বাভাবিকভাবেই পাকিস্তান দেখাতে চাইবে যে, সেখানে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে। সম্ভবত এ কারণেই তারা এসব কথা বলেছে। তবে আপনারা সবাই জানেন ম্যাচের পরিবেশ বলতে একটা বিষয় আছে। একই সঙ্গে বিদেশ থেকে আসা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট রয়েছে। সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের দীর্ঘ সময় সেখানে থাকার বিষয়ে তাদের সঙ্গে আরোচনা করতে হবে।
তিনি বলেন, সুতরাং আমরা সেখানে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে চেয়েছিলাম। কেননা, আমরা সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলি। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং অন্যরা অন্তর্ভুক্ত থেকে সবাই একটা মূল্যায়ন করতে পারবে। এ চিন্তা থেকেই আমরা তাদের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই একই ভেন্যুতে আয়োজনের বিষয়ে পিসিবিকে জানানো হয়েছে জানান বিসিবি প্রধান নির্বাহী। তিনি বলেন, আমরা চলাচল ও সময়কাল বিবেচনা করে একটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছি।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















