৩ দিনেই শেষ ইন্দোর টেস্ট
পারলো না বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১২ ১৬ নভেম্বর ২০১৯
তিন দিনেই শেষ, ইন্দোর টেস্ট। কোনও প্রতিদ্বন্দ্বিতাই দাঁড় করাতে পারলো না বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখানো ভারতের কাছে ইনিংস ব্যবধানে হারতে হলো মুমিনুল হকদের।
প্রথম ইনিংসের চেয়ে পারফরম্যান্সে কিছুটা উন্নতি হলেও এলোমেলো বাংলাদেশকেই পাওয়া গেছে দ্বিতীয় ইনিংসে। তৃতীয় দিনের শেষ সেশনে ২১৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ১৩০ রানে।
সেই ছন্নছাড়া ব্যাটিং আরেকবার প্রদর্শিত হলো ইন্দোরে। যেখানে মুশফিকুর রহিমের লড়াকু ৬৪ রানের ইনিংসটাই কেবল প্রাপ্তি হয়ে থাকলো হতাশায় ঘেরা টেস্ট থেকে। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে না পারা লিটন দাস (৩৫) ও মেহেদী হাসান মিরাজের (৩৮) মাঝারি মানের ইনিংসও অবদান রেখেছে বাংলাদেশের রান ২০০ ছাড়ানোর পথে।
দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৯৩ রান করা ভারত তৃতীয় দিনের শুরুতে ওই স্কোরেই ঘোষণা করে তাদের প্রথম ইনিংস। দুই ইনিংস মিলেও এই স্কোরের কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২১৩ রানে। ইনিংস ও ১৩০ রানের বড় জয়ে দুই ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেল ভারত।
নিজেদের প্রথম ইনিংস থেকে শিক্ষা নিতে পারেনি বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস (৬) ও সাদমান ইসলাম (৬) প্রথম ইনিংসের মতোই দলকে বিপদে ফেলে ১৬ রানের মধ্যে ফিরে গেছেন প্যাভিলিয়নে।
এমনিতেই টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল। এর ওপর এবার অধিনায়কত্ব পাওয়ায় দায়িত্ব আরও বেশি তার। কিন্তু প্রত্যাশার দাবি মোটেও পূরণ করতে পারলেন না তিনি। দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র ৭ রানে। দ্রুত দুই ওপেনারকে হারালে দায়িত্বশীল একটি ইনিংস প্রত্যাশা ছিল তার কাছ থেকে। ভারত একবার রিভিউ নিলেও বেঁচে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে পরে রিভিউয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে সামির বলে এলবিডাব্লিউ হওয়া মুমিনুলকে।
হতাশ করেছেন মোহাম্মদ মিঠুনও। মাত্র ১ ওভার আগেই যেখানে উইকেট হারিয়েছে দল, সেখানে ঠান্ডা মাথার ব্যাটিংই প্রয়োজন। বিশেষ করে টেস্ট ক্রিকেট হলে তো অবশ্যই। মিঠুন তা মানলেন কই! মুমিনুলের বিদায়ের পরপরই ফিরে গেছেন বাজে শট খেলে। মোহাম্মদ সামির লাফিয়ে ওঠা বল পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দেন তিনি মায়াঙ্ক আগারওয়ালের হাতে। যাওয়ার আগে করেন ১৮ রান।
বিপদ আরও বাড়ে মাহমুদউল্লাহর বিদায়ে। লাঞ্চ থেকে ঘুরে এসে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও টিকতে পারেননি। সামির বলে স্লিপে ক্যাচ ছাড়া রোহিত শর্মা এই পেসারের বলেই শাপমোচন করেন মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে আসা বল তালুবন্দি করে। মাহমুদউল্লাহ করেন ১৫ রান।
৭২ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের আশা জাগে মুশফিক ও লিটনের ব্যাটে। ক্রিজে এসেই নিজের স্বভাবসুলভ ব্যাটিং চালিয়ে যান লিটন। চমৎকার সব শটে দ্বিতীয় ইনিংসে প্রথমবার ভারতীয়দের ওপর চাপ প্রয়োগ করেন তিনি। কিন্তু তার এই আক্রমণাত্মক মেজাজই কাল হয়ে দাঁড়ালো। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে রিটার্ন ক্যাচ দিয়ে ৩৫ রানে ফেরেন এই ব্যাটসম্যান। এরই সঙ্গে ভাঙে ষষ্ঠ উইকেটে মুশফিকের সঙ্গে গড়া তার ৬৩ রানের জুটি।
তার আউটের পর মুশফিক-মিরাজ মিলে আরও একটি ৫০ ছাড়ানো জুটি গড়েন। তাতে অবশ্য ইনিংস ব্যবধানে হার ঠেকানো যায়নি। মুশফিক একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্ত থেকে উইকেট হারিয়েছে বাংলাদেশ। আর এই ব্যাটসম্যানের ১৫০ বলে ধৈর্যশীল ইনিংসের ইতি ঘটলে হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। যার আনুষ্ঠানিকতা সারেন অশ্বিন শেষ ব্যাটসম্যান এবাদত হোসেনকে ফিরিয়ে।
দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে কঠিন পরীক্ষা নিয়েছেন সামি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসে ৩১ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার অশ্বিনের। আরেক পেসার উমেশ নিয়েছেন ২ উইকেট। ভারতীয় বোলারদের সাফল্যময় টেস্টে ম্যাচসেরা হয়েছেন অবশ্য মায়াঙ্ক আগারওয়াল। ২৪৩ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি একাই গড়ে দিয়েছেন পার্থক্য!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















