পিএসজি ছাড়ছেন মেসি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৩ ১০ জানুয়ারি ২০২২
গত মৌসুম তো বটেই গেল বছরের আগস্টে সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর দলবদলের সাক্ষী হয়েছে সকার সমর্থকরা। লিওনেল মেসি আর বার্সেলোনা যেখানে সমর্থক, সেখানে দলবদল-সত্যি বলতে কোনো ফুটবলপ্রেমী স্বপ্নেও হয়তো এতটা ভাবতে পারেনি।
তবে ক্রীড়াজগতের অভিধানে অসম্ভব বলতে কিছু নেই। গত আগস্টের আগেও যা ছিল কল্পনাতীত, তাই হয়েছে বাস্তব। বর্তমান ফুটবল চলচ্চিত্রের সেরা শিল্পী বদলে ফেলেন নিজের আস্তানা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে যোগ দেন অচেনা গণ্ডির পিএসজিতে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার আশায় লিওনেল মেসিকে উড়িয়ে এনেছিল নাসের আল খেলাইফির দল।
এ ছাড়া আগে থেকেই দলে ছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলিয়ান নেইমারের মতো তারকারা। কিন্তু বিশ্বসেরা ফুটবলারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে উঠলেও মাঠের লড়াইয়ে সেটির আঁচ দেখা যায়নি। এক ম্যাচ জয় তো আরেক ম্যাচে হার কিংবা ড্র। গেল কয়েক মাসে এই চিত্রনাট্যেই এগিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আর এমন ব্যর্থতার জন্য সমালোচকদের তীর বিদ্ধ করেছে কেবল মেসিকেই।
হবেই না বা কেন! বার্সেলোনার সঙ্গে দীর্ঘ পাঠ চুকিয়ে নতুন ক্লাবে থিতু হওয়ার পর খুদে ফুটবল জাদুকর মেসিকে নিয়ে স্বপ্ন বাড়ছিল প্যারিস জায়ান্টদের। কিন্তু যেন ক্যারিয়ারের সেরা দুঃসময় পার করেন মেসি। অভিষেক গোলের দেখা পেতেই অপেক্ষা করতে হয়েছিল অনেকটা সময়। লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল।
এদিকে, শোনা যাচ্ছে চলতি মৌসুম পরেই থমকে যেতে পারে মেসি-পিএসজি সম্পর্ক। যদিও এমন মন্তব্য মেসির সাবেক ক্লাব বার্সেলোনার এক সময়ের মিডফিল্ডার লোবো কারেস্কার। তার মতে, যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তবে মেসির সঙ্গে ক্লাবের করা দুই বছরের চুক্তি এক বছরেই থমকে যেতে পারে।
লোবো কারেস্কা স্প্যানিশ চ্যানেল 'এল চিরিঙ্গিতো'কে বলেন, 'পিএসজিতে সুখে নেই মেসি। ওরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে খুবই ভালো। মেসি দলে থাকবে। আর চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে ক্লাব ছাড়ার চিন্তাভাবনা করবে সে। আমার মনে হয় ও তখন ক্লাব ছাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সামনের কয়েক মাস তাই অনেক গুরুত্বপূর্ণ।'
এদিকে, এমন একটা কথাও শোনা যাচ্ছে যে, পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোকে মানছেন না মেসি! আর এমন কথা রটায়, যখন করোনা আক্রান্ত হওয়ার পরও কোচকে কোনো তথ্য জানায়নি সে। আর তাই সে প্রসঙ্গে কারেস্কার মন্তব্য, এটা কোচের প্রতি অসম্মান।
তিনি বলেন, ‘অবশ্যই কোচকে সম্মান করতে হবে। সবার আগে কোচ। মেসি কোথায় এই ব্যাপারে পচেত্তিনো কোনো খবর জানতেন না, এইটা খুব অবাক করেছে আমাকে।’
এদিকে করোনা নেগেটিভ হলেও লিঁও-এর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে রোববার (৯ জানুয়ারি) খেলেননি মেসি। দলের সেরা তারকার অনুপস্থিতির দিনে জিততে পারল না প্যারিসের জায়ান্টরাও। লিগ ওয়ানের ম্যাচে লিঁও-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।
ম্যাচের সপ্তম মিনিটেই দুই ব্রাজিলিয়ানের দারুণ পাসে এগিয়ে যায় লিঁও। ব্রুনো গোমারেজের দারুণ পাস থেকে বল পিএসজির জালে পাঠান লুকাস পাকেতা। এরপর যদিও ম্যাচের ২১ তম মিনিটে সমতার সুযোগ পেয়েছিল পচেত্তিনোর শিষ্যরা। পারেদেসের শর্ট লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচে ফিরতে মরিয়া পিএসজি বারবার আক্রমণ শানালেও কাজে আসছিল না কিছুই। মেসি-নেইমারদের অনুপস্থিতিতে একমাত্র ভরসা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও হতাশ করেছেন এদিন। তবে শেষদিকে কেহরারের গোলে হার এড়ায় পিএসজি।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















