পোলার্ডের ১ ওভারে ৬ ছক্কায় ম্লান ধনাঞ্জয়ার হ্যাটট্রিক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১১ ৪ মার্চ ২০২১
শ্রীলংকান স্পিনার আকিলা ধনাঞ্জয়ার হ্যাটট্রিককে ম্লান করে এক ওভারে ছয় ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বাদ দিলেন অধিনায়ক কাইরন পোলার্ড। বৃহস্পতিবার ভোরে হওয়া তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক উইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবীয়রা।
অ্যান্টিগায় টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ৪ রানে দাসুন শানাকা আউট হলে দলীয় ২০ রানে লংকানদের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ৪৩ বলে ৫১ রানের জুটি গড়েন নিরোশান ডিকবেলা এবং অভিষেক ম্যাচ খেলতে নামা পাথুম নিশাঙ্কা। ভালো শুরুর পরও ডিকবেলা ৩৩ ও নিশাঙ্কা ৩৯ রান করে ফিরেন।
১৩তম ওভারে দলীয় ৮৩ রানের মধ্যে ডিকবেলা-নিশাঙ্কার বিদায়ের পর শ্রীলংকার মিডলঅর্ডার ব্যাটসম্যানদের বড় স্কোর করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১৩১ রানের মামুলি সংগ্রহ পায় সফরকারীরা। পরের দিকে হাসারাঙ্গা ডি সিলভা ১২ ও দিনেশ চান্ডিমাল ১১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি পেসার ওবেড ম্যাককয় ২ উইকেট নেন।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে যত নাটকের জন্ম। ১৩২ রানের টার্গেটে উড়ন্ত সূচনা ছিল ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ২০ বলে ৫২ রান তোলেন দুই ওপেনার লেন্ডন সিমন্স ও এভিন লুইস। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে লুইসকে ব্যক্তিগত ২৮ রানে থামিয়ে শ্রীলংকাকে প্রথম সাফল্য এনে দেন ধনাঞ্জয়া। পরের দুই বলে ক্রিস গেইল এবং নিকোলাস পুরানকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
টি-টুয়েন্টি ইতিহাসে ১৪তম এবং ১৩তম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ধনাঞ্জয়া। আর শ্রীলংকার পক্ষে চতুর্থ ও তৃতীয় বোলার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন তিনি। লংকানদের পক্ষে দু’বার হ্যাটট্রিক করেছিলেন পেসার লাসিথ মালিঙ্গা।
হ্যাটট্রিকের পর নিজের দ্বিতীয় ওভারে মুদ্রার ওপিঠটাও দেখে ফেলেন ধনাঞ্জয়া। ম্যাচের ষষ্ঠ ওভারে তার ছয় বলে ছ’টি ছক্কা মারেন পোলার্ড। এতে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয়টি ছক্কায় রেকর্ড বইয়ে নাম তুললেন তিনি। প্রথমবার ২০০৭ সালে ডারবানে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।
পোলার্ডের ছক্কার রেকর্ডে জয় পেতে বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ৪১ বল বাকী রেখেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ১১ বলে ছ’টি ছক্কায় ৩৮ রান করে ম্যাচসেরা হন পোলার্ড। সিমন্স ২৬ ও জেসন হোল্ডার অপরাজিত ২৯ রান করেন। আগামী ৬ মার্চ একই ভেন্যুতে বাংলাদেশ সময় ভোর ৪টায় হবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















