প্রথম লালকার্ড দেখলেন মেসি, বার্সাকে হারিয়ে সুপার কাপ বিলবাও’র
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০২ ১৮ জানুয়ারি ২০২১
নাটকীয় ম্যাচে বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও। ১৭ বছরের বার্সা ক্যারিয়ারে এই প্রথমবারের মতো লালকার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
রেফারির শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে মেজাজ হারিয়ে বিলবাও স্ট্রাইকার আসিয়ার ভিলালিব্রের সঙ্গে অশোভন আচরণ করেন তিনি। এর আগে স্প্যানিশ এই স্ট্রাইকারের ৯০ মিনিটের গোলে বার্সেলোনার জয় বঞ্চিত হয়েছিল। পরবর্তীতে ভিএআর’র সহযোগিতায় নিশ্চিত হয়ে মেসিকে লালকার্ড দেখান রেফারি জেসুস গিল।
আঁতোয়ান গ্রিজম্যানের দুই গোলে বার্সার সামনে শিরোপা জয়টা সময়ের ব্যপার ছিল। কিন্তু ভিলালিব্রের সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে ৩ মিনিটে ইনাকি উইলিয়ামসের দুর্দান্ত স্ট্রাইকে উল্টো বিলবাওয়ের জয় নিশ্চিত হয়।
সেভিয়ার সঙ্গে থাইয়ের ইনজুরিতে পড়া মেসিকে পুরো ১২০ মিনিটই মাঠে থাকতে হয়েছিল। বার্সেলোনা শেষ পর্যন্ত টাইব্রেকারের জন্য খেলেছিল। কিন্তু ম্যাচের হতাশায় শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারেনি ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার।
ভিলালিব্রেকে হাত দিয়ে আঘাতের অপরাধে তাকে মাঠ ছাড়তে হয়েছে। বার্সেলোনার হয়ে ৭৫৩ ম্যাচ খেলা মেসির এটিই প্রথম লালকার্ডের ঘটনা। ২০০৫ ও ২০১৯ সালে অবশ্য আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি দুটি লালকার্ড পেয়েছিলেন।
ম্যাচ শেষে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘ফুটবলে এত দীর্ঘ সময় কাটানোর পর লিও জানে কখন সে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট অনুভব করে। আমরা তার সঙ্গে আলোচনা করেই মূল একাদশে খেলানোর সিদ্ধান্ত নেই। ও ম্যাচে ভালোই খেলছিল। নিজের সর্বোচ্চটাই দেবার চেষ্টা করেছে।’
মেসির এই ঘটনায় অবশ্য কিছুটা হলেও বিলবাওয়ের শিরোপা জয় চাপা পড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার সেমিফাইনালে তারা রিয়াল মাদ্রিদকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। আর এখন ফাইনালে বার্সাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করলো।
এর অর্থ হচ্ছে মার্সেলোনা গার্সিয়া টোরালের অধীনে বিলবাওয়ের শুরুটা দারুণ হলো। মাত্র দুই সপ্তাহ আগে দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। যদিও এই জয়ে তার উত্তরসূরী গেইকা গারিটানোকেও প্রশংসিত করেছে ক্লাব। তার অধীনে গত মৌসুমে কোপা ডেল রে ফাইনাল খেলেছিল বিলবাও।
টানা নয় ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বার্সা মাঠে খেলতে নেমেছিল। সাম্প্রতিক সময়ে কোম্যানের অধীনে দারুণভাবে নিজেদের ফিরে পাওয়া কাতালানরা ছিল সবদিক থেকেই উজ্জীবিত। প্রথমার্ধে বিলবাও বার্সার উপর আধিপত্য দেখিয়েছে।
পজিশন ও আগ্রাসনের দিক থেকে এগিয়ে ছিল বিলবাও। ৪০ মিনিট পর্যন্ত দুই দলই ধীরে ধীরে আক্রমণ করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। মেসির পাসে ৪০ মিনিটে গ্রিজম্যান বার্সেলোনাকে এগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই বিলবাও সমতায় ফিরে।
২ মিনিটের মধ্যে উইলিয়ামসের পাস থেকে অস্কার ডি মার্কোসের হাফ ভলিতে বিলবাও সমতা ফেরায়। আলবাসর ক্রস থেকে বিলবাও রক্ষণভাগ ভেঙে গ্রিজম্যান ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলে আবারো এগিয়ে যায় বার্সা।
কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৯০ মিনিটে বিলবাও আবারো সমতায় ফেরার পর ৯৩ মিনিটে জয়সূচক গোলটি করেন উইলিয়ামস।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















