ফের আল-আকসা মসজিদে হামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৮ ১৮ এপ্রিল ২০২২
দুই দিনের ব্যবধানে ফের ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশ অভিযান শুরু করলে পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি আহত হন। ঘটনার পর বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে। খবর আল-জাজিরা।
এর দুই দিন আগে গত শুক্রবার ভোরে ফজরের নামাজের সময় কয়েক হাজার মুসল্লি আল-আকসা মসজিদে যান। ইহুদি দর্শনার্থীদের চলাচলের পথ করে দিতে সে সময় মুসল্লিদের বেধড়ক পেটায় ইসরাইলি পুলিশ। এতে আহত হন অন্তত ১৫৮ জন, আটক হন ৩০০ ফিলিস্তিনি। এরপর মসজিদে অভিযান চালিয়ে কয়েক’শ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরাইলি বাহিনী।
এদিকে, আল-আকসা প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলাকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখছে ফিলিস্তিনিরা।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে- রোববার ফিলিস্তিনিরা মসজিদে পাথর মজুত করে রেখেছিল। তারা ইসরাইলি ইহুদিদের মসজিদে প্রবেশ করতে বাধা দেয়ার জন্য ব্যারিকেড দিয়েছিল। এ কারণে ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে।
তবে ইসরাইলি পুলিশ স্বীকার করেছে, তারা অধিকাংশ ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসা মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। তবে বেশ কয়েকজন ফিলিস্তিনি তখনও মসজিদে ছিলেন। এ ঘটনায় ইসরাইলি পুলিশ ৯ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইসরাইলি পুলিশের আক্রমণে কমপক্ষে ১৭ ফিলিস্তিনি মুসল্লি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এসব গুরুতর আহতদের বেধড়ক মারধর করা হয়েছে এবং রাবার বুলেট দিয়ে আঘাত করা হয়েছে।
ফিলিস্তিনের রেড ক্রস জানিয়েছে, আহত ফিলিস্তিনি মুসল্লিদের চিকিৎসা দিতে যাওয়ার সময় বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। তাদের মসজিদে প্রবেশ করতে দেয়নি। তবে বাব আল-আসবাতে গিয়ে তারা আহত ফিলিস্তিনিদের সেবা করেছেন।
প্রসঙ্গত, প্রতি বছরই রমজানের শুরু থেকে আল-আকসায় এরকম উত্তেজনা শুরু হয়।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







