ফ্রান্স-জার্মানিতে ফের লকডাউন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৮ ২৯ অক্টোবর ২০২০
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তাই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এড়াতে ফের লকডাউন ঘোষণা করেছে অঞ্চলটির দুই বৃহৎ অর্থনীতির দেশ ফ্রান্স ও জার্মানি।
আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ফ্রান্সে চার সপ্তাহব্যাপী লকডাউন শুরু হবে। গেলো বুধবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো এ ঘোষণা দেন।
ইতিমধ্যে দেশব্যাপী চার সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। যা শুরু হবে আগামী সোমবার থেকে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সারাদেশে লকডাউন ঘোষণা করলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাঁক্রো।
তিনি বলেন, মারণঘাতী করোনা প্রতিরোধে দেশে বিদ্যমান প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট নয়। তাই নতুন পদক্ষেপ নেয়া হলো। এর আওতায় লোকজন কেবল প্রয়োজনীয় কাজ, নিত্যপণ্য কেনাকাটা কিংবা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে পারবেন।
ফ্রান্সে এই লকডাউনে রেস্তোঁরা এবং বারের মতো অ-প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্কুল ও কারখানা খোলা থাকবে।
একইভাবে দ্বিতীয় দফায় করোনা ঝুঁকি এড়াতে আসন্ন লকডাউনে জার্মানিতেও রেস্তোরাঁ, বার ও ক্লাব বন্ধ থাকবে। দেশের জনগণকে বাইরে চলাচল না করে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মারকেল।
তিনি বলেন, সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। লকডাউনে শুধু স্কুল ও কিন্ডারগার্টেন খোলা থাকবে। তবে সেগুলোতে কঠোর সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।
ফ্রান্সে কোভিড-১৯ এ দৈনিক আক্রান্ত এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গেল মঙ্গলবার দেশটিতে করোনায় ৩৩ হাজার মানুষ আক্রান্ত হন।
আর মাত্র এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দৈনিক করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। আগামী সপ্তাহে এই হার প্রতিদিন ৩০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া মরণ রোগের কারণে দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
উল্লেখ্য, পুনরায় লকডাউনের কারণে ফ্রান্স ও জার্মানিতে আবার অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







