বগুড়ায় মহাস্থানগড়ে খননে মিলল প্রাচীন নিদর্শন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ৫ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ ও ফান্সের যৌথ খননে পাওয়া নকশা করা সুন্দর গাধুনি দিয়ে তৈরী ইটের কূপ। ছবি- লাইভটিভি২৪.কম
রিপন দাস, বগুড়া : দক্ষিণ এশিয়ার অন্যতম সাইট বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্তিক খননে আবারও পাওয়া গেছে মৌর্য, শুংগ, গুপ্ত, পালসহ অন্যান্য আমলে ইটের অবকাঠামোর পাশাপাশি নানা ধরণের প্রত্নতাত্ত্বিক নির্দশন।
গত ৯ নভেম্বর বাংলাদেশ-ফ্রান্সের ১১ সদস্যের একটি যৌথ খনন দল মহাস্থানগড়ে বৈরাগী ভিটার দক্ষিণ পূর্ব এলাকায় খনন শুরুর কয়েকদিনের মধ্যেই মাটির নিচে পাওয়া যায় যীশু খ্রিস্টের জন্মেরও অন্তত তিনশ বছর আগে ইটের তৈরি অবকাঠামো। একই সঙ্গে খননে মিলেছে শুংগ আমলে তৈরি বেশ কিছু ইটের অবকাঠামো।
মহাস্থান জাদুঘরের কাষ্টোডিয়ান ও বাংলাদেশ খনন দলের সদস্য রাজিয়া সুলতানা জানান, এবারের খননেন বহু প্রাচীন সব অবকাঠামোর বিভিন্ন ধরণের ইট ও নানা ধরণের কূপ পাওয়া গেছে। তিনি আরো বলেন, পোড়ামাটির গুটিকা, মৃৎপাত্র, নকশা করা ইটসহ আরো অন্যান্য নিদর্শন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারি পরিচালক ও বাংলাদেশ খনন দলের অন্যতম সদস্য মজিবুর রহমান জানান, খননে মৌর্য আমল অর্থাৎ ২ হাজার ৩০০ বছর আগের তৈরি ইটের কিছু অবকাঠামো পাওয়া গেছে। একই সাথে শুংগ আমলে তৈরি কিছু টাইলসও পাওয়া গেছে ওই এলাকায় যৌথ খননে।
বাংলাদেশ খনন দলের আরেক সদস্য মোঃ জাহেদ জানান, এবারের খননে পাওয়া কূপগুলোর মধ্যে ইটের তৈরি একটি কূপও রয়েছে। সুন্দর গাথুনি দিয়ে তৈরি করা এই কূপটি কোন আমলে তৈরি তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে মহাস্থানগড়ে খননে এর আগে কখনো ইটের তৈরি কূপ পাওয়া না পাওয়া গেলেও পাত কূপ পাওয়া গেছে। এবারো বেশ কয়েকেটি পাত কূয়া খননে পাওয়া গেছে। বিশেষ ধরণের এসব ইট শুধুমাত্র কূপের জন্য মূলত অপূর্ব নকশায় তৈরি করা হয়েছে, বললেন মোঃ জাহেদ।
ফ্রান্স দলের ফিন্ড ডিরেক্টর কলিন লিফফ্রাঙ্ক (Coline Lefrancq) জানান, আমরা এখানে প্রাচীন বিভিন্ন নিদর্শন পেয়েছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে খ্রিষ্টপূর্ব ৪৩০ সালের মৌর্যপূর্ব মৌর্য, শুঙ্গ ও পাল আমনের নিদর্শন। এছাড়াও রয়েছে ইটের কূপ ও পোড়ামাটির নানা কারুকাজ করা টালী। তিনি আরো বলেন, ‘গুপ্ত আর শুঙ্গ আমলে নিদর্শনের পাশাপাশি পাওয়া গেছে দুই তিনটি তামার মুদ্রা। এসব মুদ্রা ছাপাঙ্কিত।’
প্রত্নতত্ত অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (রাজশাহী ও রংপুর বিভাগ) ড. নাহিদ সুলতানা বলেন, এই খনন চলবে আরও কিছুদিন। মহাস্থানগড়ে প্রথম বৈরাগী ভিটা এলাকায় খনন হয় ১৯২৮ সালে। ভারতীয় প্রত্নতাত্তিক কে এন দিক্ষিত সে সময় খনন পরিচালনা করেন। খননে তখনো পাওয়া যায় প্রাচীন অবকাঠামোসহ নানা ধরনের প্রত্নতাত্তিক নিদর্শন।
তবে যৌথ এ খনন কাজ ফ্রান্স দল শেষ করবে আগামী ১৪ই ডিসেম্বর আর এ মাসের শেষ নাগাদ খনন চালিয়ে যাবে বাংলাদেশ খনন দল।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


