বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা ধরে রাখল ফিলিস্তিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৮ ২৫ জানুয়ারি ২০২০
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধরে রাখল ফিলিস্তিন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করল মধ্যপ্রাচ্যের দেশটি। এর আগে ২০১৮ আসরেও টুর্নামেন্টের শিরোপা জয় করে তারা।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খেলার তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় ফিলিস্তিন। বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ দার্বিসের ক্রসের বল ডি বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড খালেদ সালেম।
১০ মিনিটে দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। মাহমুদ আবুওয়ার্দার নেয়া কর্নার থেকে ক্রসের বল দারুণ দক্ষতায় বুরুন্ডির জালে জড়ান ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা।
ম্যাচের ২১ মিনিটে গোল পরিশোধের দারুণ সুযোগ সৃস্টি করে প্রথমাবারের মতো টুর্নামেন্টে খেলতে আসা বুরুন্ডি। কিন্তু ডিকুমানা আসমানের জোরালো শটের বলটি ঠেকিয়ে দেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী ফিলিস্তিন গোলরক্ষক তৌফিক আবুহামাদ।
ম্যাচের ২৬ মিনিটে গোল করে ফিলিস্তিনকে ৩-০ গোলের নিরাপদ ব্যবধানে পৌঁছে দেন স্ট্রাইকার লেইথ খারুব। বিপজ্জনক এলাকা থেকে খালেদ সালেমের জোরালো শট বারে লেগে ফিরে এলে ফিরতি বল লক্ষ্যভেদ করেন তিনি।
৩৮ মিনিটে আবারো গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে বুরুন্ডি। এবারো ডি বক্সের ভেতর থেকে হিটিমানা হামজার ডান পায়ের জোরালো শট ফিরিয়ে দেন ফিলিস্তিন গোলরক্ষক।
বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বুরুন্ডি। ৫৩ মিনিটে তাদের আরো একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া ফিলিস্তিন তারকা তৌফিক। বুরুন্ডির স্ট্রাইকার গাসনগো বেঞ্জামিনের কৌনিক শটের বলটি গ্রীবে নিয়ে নেন তিনি।
তবে হাল ছাড়েনি বুরুন্ডি। ম্যাচের বয়স যখন ঘণ্টার কাঁটায় তখনই গোলের দেখা পায় তারা। ৬০ মিনিটে আসমান ডিকুমানা প্লেসিং শটের বল ফিলিস্তিন গোলপোস্টের মুখে ঘুরপাক খায়। সেটি প্রতিহত করতে গোলরক্ষক তৌফিক ডাইভ দিলে তার হাতে লেগে পোস্টের ভেতর ঢুকে যায়। ফলে ব্যবধান হয় ৩-১। ৭৪ মিনিটে ব্যবধান কমিয়ে আনার আরো একটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বুরুন্ডি। মাহমুদ আবুয়ার্দার কৌনিক শট অল্পের জন্য বার ঘেষে বাইরে চলে যায়। ফলে আর লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি তাদের। ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বুরুন্ডিকে।
ম্যাচে চমৎকার পারফর্মেন্সের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা। সর্বাধিক ৭ গোল নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বুট লাভ করেছেন বুরুন্ডির খেলোয়াড় জস্পিন সিমিরিমানা। আর সেরা দক্ষতার জন্য টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের গোলরক্ষক তৌফিক। টুর্নামেন্টে একটি মাত্র গোল হজম করেছেন তিনি।
টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহোম্মদ সালাহউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















