বাংলাদেশকে না পেলে ঘরোয়া টি-টোয়েন্টিতে মনোযোগ দেবে শ্রীলংকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৮ ৮ জুন ২০২০
পূর্ব নির্ধারিত শ্রীলংকা সফরের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী।
শেষ পর্যন্ত বাংলাদেশ দল না গেলে করণীয় নির্ধারণ করে রেখেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লংকান প্রিমিয়ার লীগ (এসএলপিএল) শুরু করে দেবে তারা। নভেম্বরে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে এ টুর্নামেন্ট শুরুর কথা ছিল।
বাংলাদেশ সফরের আগে চলতি মাসেই তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল ভারতের। তবে সেটি যে হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ সফরের বিষয়টিও এখন ঝুলে আছে।
এসএলসির সম্পাদক মোহন ডি সিলভা স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, সফর দুটি এখন অনিশ্চিত। ভারত সিরিজ বাদ। বাংলাদেশেরটাও ঝুলে আছে পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতি ভালো না হয়, তাহলে এ বছর আর টাইগাররা সফরে আসবে না।
তিনি বলেন, পরিস্থিতি অনুধাবন করার জন্য বাংলাদেশ কয়েক সপ্তাহ সময় চেয়েছে লংকান বোর্ডের কাছে। পরিস্থিতির উন্নতি হলে তবেই শ্রীলংকা সফর করবে তারা।
শেষ পর্যন্ত বাংলাদেশকে না পেলে এসএলপিএল’র দিকে মনোযোগী হয়ে ওই সময়টি কাজে লাগানোর পরিকল্পনা করছে লংকান বোর্ড। সেটি উল্লেখ করে মোহন বলেন, বাংলাদেশ সিরিজ যদি না হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগী হতে হবে। কারণ, ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। সঠিক সময়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরই মধ্যে ক্রিকেট সূচি প্রকাশ করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমরা তাই এসএলপিএল আয়োজন করতে চাই।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















