বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট পাবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৭ ১৭ নভেম্বর ২০২১
আবারো দর্শকের হৈ-হুল্লোড়ে মাতোয়ারা হতে যাচ্ছে দেশের ক্রিকেট স্টেডিয়াম। করোনা মহামারির পর প্রথমবার মাঠে বসে খেলা দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে পাকিস্তান সিরিজে।
তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্টের খেলা দর্শকরা গ্যালারিতে বসে দেখতে পারবেন। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন এই সিরিজে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) থেকে পাওয়া যাবে টিকিট।
অন্যবারের মতো এবার অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে না। টিকিট কিনতে হবে শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামের নির্দিষ্ট বুথ থেকে। সকাল ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রি, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি আগামীকাল সব বিক্রি না হয়, আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও মিলতে পারে টিকিট।
টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা। গ্র্যান্ডস্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা ।
বড়দের টিকা সনদ দেখিয়ে মাঠে প্রবেশ করতে হবে। ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য এ শর্ত প্রযোজ্য নয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেছেন,‘চেষ্টা করা হবে যারা এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার। এর বাইরে শিশুদের মাঠে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশে ১২ বছরের নিচে টিকা দেওয়া হয়নি, তাই অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোনো নিষেধাজ্ঞা থাকবে না।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাংলাদেশে। তবে ‘ক্লোজডোরে’ খেলা আয়োজন করে বিসিবি। এরপর শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে আতিথেয়তা দিলেও গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। বিসিবির আমন্ত্রিত অতিথিরাই শুধুমাত্র গ্যালারিতে আসতে পারতেন। এবার স্টেডিয়ামের দুয়ার সবার জন্য উন্মুক্ত হচ্ছে।
১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















