বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৬ ৭ এপ্রিল ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই দেশের অন্যতম বৃহত্তম এ ব্যাংকের দায়িত্বে ছিলেন তিনি।রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটির পর শরিয়াহভিত্তিক ব্যাংকটির পর্ষদ সভায় তাকে ছুটি পাঠানোর সিদ্ধান্ত হয়।
সাড়ে ৪ বছর ধরে এমডির দায়িত্ব পালন করা মুনিরুল মওলার জায়গায় ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে। সোমবার থেকে তিনি নতুন দায়িত্ব পালন করবেন।
ব্যাংকটির একাধিক কর্মকর্তা বলেছেন, ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মওলাকে ৩ মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তিনি ২০২১ সালের জানুয়ারি থেকে এমডির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলমের নিয়ন্ত্রণাধীন পর্ষদের ব্যাংকগুলো থেকে অন্য এমডিদের সরানো হলেও ইসলামী ব্যাংকের এমডি তার দায়িত্বে বহাল ছিলেন।
শেখ হাসিনা সরকারের সময় পর্ষদের নিয়ন্ত্রণ নেওয়া চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ এস আলমের বিরুদ্ধে নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে এ ব্যাংক থেকে বিপুল অর্থ বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধতন কর্মকর্তা বলেন, যেসব ব্যাংকের ব্যবস্থাপনায় অনিয়মের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকরা জড়িত রয়েছেন; তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছর জানুয়ারিতে আরও কয়েকটি ব্যাংকের এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর ইসলামী ব্যাংকে আন্দোলন শুরু হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এস আলমের প্রভাবমুক্ত করতে আন্দোলন করেন ব্যাংকটির কয়েকশ কর্মী। এ ঘটনা ঘিরে ব্যাংকটির সামনে গোলাগুলির ঘটনাও ঘটে। যাতে গুলিবিদ্ধ হন অন্তত ৭ জন।
এরপর বাংলাদেশ ব্যাংক অগাস্টেই এস আলমের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে ইসলামী ব্যাংকে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়; যাদের মধ্যে নতুন চেয়ারম্যান করা হয় সাবেক ব্যাংকার মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই












