বান্ধবীকে চুম্বন করায় পদত্যাগে বাধ্য হলেন স্বাস্থ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৪ ২৭ জুন ২০২১
করোনাবিধি লঙ্ঘন করে অফিসের এক জ্যেষ্ঠ সহযোগীকে চুম্বনের দায়ে পদত্যাগ করতে হয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককে। শনিবার তার পদত্যাগপত্র প্রকাশ করেছে ডাউনিং স্ট্রিট।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি দুঃখিত; তার পদত্যাগপত্র গ্রহণ করতে হয়েছে।
পদত্যাগপত্রে ম্যাট হ্যানকক বলেন, দেশ করোনার বিরুদ্ধে লড়ছে। এ সময়ে আমরা কঠোর পরিশ্রম করছি। এখন ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চাচ্ছি। সংকট থেকে বেরিয়ে আসতে একাগ্রতার সঙ্গে কাজ করায় ব্যক্তিগত জীবনে খেয়াল রাখতে পারেনি।
মহামারির বিরুদ্ধে ব্রিটিশ সরকারের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থেকে দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী ম্যাট হ্যানকক। লোকজনকে করোনার বিধি মানতে নিয়মিত উপদেশ দিয়ে আসছেন তিনি। এর আগে গত বছর একইভাবে করোনাবিধি লঙ্ঘন করায় এক জ্যেষ্ঠ বিজ্ঞানীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন জনসন।
করোনা নিয়ন্ত্রণের নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় শুক্রবার ক্ষমা চেয়েছেন হ্যানকক। এর আগে দ্য সান ট্যাবলয়েডে দেখা গেছে, তিনি এক জ্যেষ্ঠ নারী সহযোগীকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন ও চুমু খাচ্ছেন।
মহামারি নিয়ন্ত্রণে বাড়ির বাইরে এভাবে ঘনিষ্ঠভাবে শরীর স্পর্শ করায় নিষেধাজ্ঞা রয়েছে। বিরোধী দল লেবার পার্টির এক প্রশ্নের জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বীকার করে নিচ্ছি, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব লঙ্ঘন করেছি। আমি মানুষকে হতাশ করেছে। কাজেই এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।
দ্য সান জানাচ্ছে, আমাদের কীভাবে আচরণ করতে হবে, তা হ্যানকক এখন থেকে মাথা উঁচু করে বলতে পারবেন না। তিনি যা করেছেন, তা নোংরা বিশ্বাসঘাতকতার শামিল।
গত ৬ মে লন্ডনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় থেকে ছবিটি তোলা হয়েছে। গিনা কোলাডানগেলো নামের ওই নারী সহযোগী তার বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। ২০০০ সালের দিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাদের পরিচয় হয়েছিল।
তারা দুজনেই বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। লবিং ফার্ম লুথার পেন্ড্রাগনের সাবেক পরিচালক কোলাডানগেলো। বর্তমানে তিনি ওই কোম্পানির অংশীদার। গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেন ম্যাট হ্যানকক।
হুইসল ব্লোয়ারের বরাতে দ্য সান জানিয়েছে, গত ১৫ বছর ধরে স্ত্রী মার্থা হোয়ার মিলারের সঙ্গে প্রতারণা করছেন ম্যাট হ্যানকক। এমনকি করোনা মহামারির মধ্যেও তিনি থেমে থাকেননি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







