বিফলে গেল মুশফিকের দানবীয় ব্যাটিং
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৯ ৩ জানুয়ারি ২০২০
দুর্দান্ত ঢাকার সঙ্গে পেরে উঠল না খুলনা টাইগার্স। দলকে জেতানোর আপ্রাণ চেষ্টায় ব্যাট হাতে টর্নেডো বইয়ে দিলেন মুশফিকুর রহিম। অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জয়ের কাছাকাছিই নিয়েছিলেন খুলনা অধিনায়ক। কিন্তু পারেননি। সিলেটে মুশফিকের লড়াকু ব্যাটিং পারফরম্যান্সের পরও ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরে গেছে খুলনা টাইগার্স। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল।
১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খুলনা ওপেনিংয়ে পাঠায় আরেক লোয়ার অর্ডার আমিনুল ইসলাম বিপ্লবকে। কিন্তু এই চমক দেখিয়ে আখেরে লাভ হয়নি। বিপ্লব মাত্র ৪ রান করে মাশরাফির শিকারে পরিণত হন। ১৫ বলে ১৫ রানের এক ইনিংস খেলে হাসান মাহমুদের বলে বোল্ড হন মিরাজ। এরপর শামসুর রহমানও ৩ রানে শাদাব খানের শিকার হন। ১৩ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করা প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশেকে দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ঢাকার তরুণ পেসার হাসান মাহমুদ।
এই পর্যায়ে খুলনার হার প্রায় নিশ্চিত হয়ে যায়। সেখান থেকে নতুন করে লড়াই শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা খুলনা এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মুশফিকুর রহীম আর নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে। ২৯ বলে ৩১ রানে জারদান আউট হলে ভাঙে ৫৬ রানের জুটি। তখন জিততে হলে ১৮ বলে খুলনার দরকার ৪৮ রান। এমন সময় ঝড় তোলেন মুশফিক। ২৭ বলে ফিফটি পূরণ করা মুশফিক ৩৩ বলে ৬৪ রান করে হাসান মাহমুদের শিকার হলে ৮ উইকেটে ১৬০ রানে থামে খুলনার ইনিংস। মুশফিকের ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কা।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা। মুমিনুল আরিফুল আর পাকিস্তানের আসিফ আলি ব্যাট হাতে ঝড় তুলেন। তাদের ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেটে ১৭২ রানের বড় সংগ্রহ পায় ঢাকা। খুলনার পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির ২৭ রানে ২ উইকেট নেন।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















