‘বিশেষ’ ২১ অঙ্গীকার নিয়ে আসছে আওয়ামী লীগের ইশতেহার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১২ ১৮ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২১টি ‘বিশেষ’ অঙ্গীকার নিয়ে আসছে বলে জানা গেছে। তাদের এসব অঙ্গীকার আজ ইশতেহারে তুলে ধরা হবে। আর প্রতিশ্রুতির বাস্তবায়নের সময়কাল হচ্ছে ২০১৯ থেকে ২০২৩—এই পাঁচ বছর।
আরো জানা গেছে আওয়ামী লীগ এই ইশতেহারের নাম দিয়েছে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ।’ আজ সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার প্রকাশ করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশ স্বাধীন হওয়ার পর ৪৭ বছরে হওয়া ১০টি সংসদ নির্বাচনের মধ্যে আটটিতে অংশ নেয় বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয় দলটি। যেখানে শেষের তিনটি নির্বাচনেই দলের নেতৃত্ব দেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ প্রকাশিতব্য ইশতেহারে বিভিন্ন মেয়াদে সরকারে থাকার সময়কালে আওয়ামীলীগ সরকারের অর্জনগুলো তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এছাড়া এর পাশাপাশি বিএনপি ও জামায়াত জোট সরকারের সময়কার নানা নেতিবাচক দিক তুলে ধরা হবে। আওয়ামী লীগের বিশেষ সূত্র জানায়, এবারের ইশতেহারের মূল বিষয় তারুণ্য এবং গ্রামের উন্নয়ন।
যে ২১টি বিশেষ অঙ্গীকার আজ করবে আওয়ামীলীগ, এর প্রথমেই আছে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা প্রদান করা। এরপরই থাকছে তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান। এ ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি গ্রহণ দলটির অন্যতম অঙ্গীকার হিসেবে থাকছে বলে বিশেষ সূত্র জানায়।
এই ইশতেহারে দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের জন্য বিশেষ অঙ্গীকার থাকছে। আর তা হলো নারীর ক্ষমতা, লিঙ্গসমতা ও শিশুকল্যাণ। আওয়ামী লীগ এর আগে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার অঙ্গীকার করেছিল। পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার অঙ্গীকার করবে এবার দলটি।
সরকারের শেষ মেয়াদে চলতি বছর মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছিল। যদিও তা নিয়ে অনেক সমালোচনা আছে। তারপরও এবারের ইশতেহারে এ নিয়ে অঙ্গীকার করেছে দলটি। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের পাশাপাশি মাদক নির্মূল করার অঙ্গীকার আছে তাদের এবারের ইশতেহারে।
এই সরকার পদ্মা সেতু, ঢাকায় মেট্রোরেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। এসব মেগা প্রকল্পের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন করতে চায় আগামী পাঁচ বছরে সেই অঙ্গীকার থাকবে জোরালো।
গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা, দারিদ্র্য নির্মূল, সব স্তরে শিক্ষার মান বৃদ্ধি, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার এবং বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তার অঙ্গীকার করবে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দাবি করে আসছে ৬৯ বছরের পুরোনো এই রাজনৈতিক দলটি। এবার তাদের অঙ্গীকার আধুনিক কৃষিব্যবস্থা সম্প্রসারণ। যার লক্ষ্য হবে কৃষির যান্ত্রিকীকরণ।
পাশাপাশি অঙ্গীকারে থাকছে জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দক্ষ ও সেবামুখী জনপ্রশাসনের কথা।
গত ১০ বছরে দুই দফায় মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমাসংক্রান্ত দুটি আন্তর্জাতিক সালিসিতে সাফল্য অর্জন করে তাদের সরকার। ব্লু-ইকোনমি এবং সমুদ্র উন্নয়ন থাকছে আগামীর অঙ্গীকারে অন্যতম অংশ।
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিশু–কিশোরদের আন্দোলন হয় এ বছরই। নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের নিশ্চয়তার অঙ্গীকার করবে দলটি।
এ ছাড়া প্রবীণ, প্রতিবন্ধী ও অটিস্টিকদের কল্যাণ অন্যতম অঙ্গীকার। ২১টি বিশেষ অঙ্গীকারের শেষটি হলো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন।
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল



