বিশ্বকাপে ভারতকে হারালো পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৯ ২৫ অক্টোবর ২০২১
প্রথমবারের মতো ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারালো পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে এর আগে ১২ ম্যাচে দুই দলের লড়াইয়ে প্রতিবারই জয় পেয়েছে ভারত। ১৩তম দেখায় এসে জয় পেল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-২এ আজ ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দু’দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি ভার্সনে ১০ উইকেটে ম্যাচের ফলাফল নিষ্পত্তির ঘটনা এবারই প্রথম ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। বল হাতে নিয়েই ভয়ংকর হয়ে উঠেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারের চতুর্থ বলে ভারতের ওপেনার রোহিত শর্মাকে রানের খাতা খোলা আগেই লেগ বিফোর ফাঁদে ফেলেন আফ্রিদি। খালি হাতে ফেরেন রোহিত। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আরও একটি দুর্দান্ত ডেলিভারিতে ভারতের আরেক ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করেন আফ্রিদি। ফলে ৬ রানেই ২ উইকেট হারায় ভারত।
এরপর তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে ২৫ ও চতুর্থ উইকেটে ঋসভ পান্থের সাথে ৫৩ রান যোগ করে ভারতকে খেলায় ফেরান অধিনায়ক বিরাট কোহলি। সূর্য ১১ ও পান্থ ৩০ বলে ৩৯ রান করেন। এক প্রান্ত আগলে লড়াই করার পুঁজি এনে দেন কোহলি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯১তম ম্যাচে ২৯তম হাফ-সেঞ্চুরির স্বাদও পান তিনি। ১৯তম ওভারের চতুর্থ বলে কোহলির বিদায় নিশ্চিত করেন আফ্রিদিই।
৪৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন কোহলি। এছাড়া রবীন্দ্র জাদেজা ১৩ ও হার্ডিক পান্ডিয়া ১১ রান করেন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান পায় ভারত।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া পাকিস্তানের আফ্রিদি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন হাসান আলি।
জয়ের জন্য ১৫২ রানের লক্ষে নেমে দেখে শুনে খেলতে থাকেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। পাওয়ার-প্লেতে ৪৩সহ ১০ ওভার শেষে ৭১ রান সংগ্রহ পায় পাকিস্তান। ১৩তম ওভারে ছক্কা হাকিয়ে হাফ-সেঞ্চুরি পুর্ন করেন বাবর। ৪০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২১তম হাফ-সেঞ্চুরি পুর্ন করতে ৪০ বল মোকাবেলা করেন তিনি।
আর ১৫তম ওভারে বাউন্ডারি দিয়ে ৪১ বলে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরিতে পৌঁছান রিজওয়ান। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ১৭
দশমিক ৫ ওভারে বিনা উইকেটে ১৫২ রান তুলে পাকিস্তানকে দুর্দান্ত জয় এনে দেন রিজওয়ান-বাবর। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ বলে অপরাজিত ৭৮ রান করেন রিজওয়ান। ৫২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬৮ রান করেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়লেন রিজওয়ান ও বাবর। টি-টোয়েন্টি ইতিহাসে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের পক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রানের জুটিও এই রিজওয়ান-বাবরের। এ বছরই সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুটিতে ১৯৭ রান করেছিলেন রিজওয়ান-বাবর।
ম্যাচ সেরা হন পাকিস্তানের আফ্রিদি। আগামী ২৬ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















