বিশ্বজুড়ে করোনার নতুন ধরন নিয়ে আতঙ্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২১ ২২ ডিসেম্বর ২০২০
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ নতুন ধরনের ভাইরাসটি ইতালি ও অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে। এছাড়া আইসল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে নতুন প্রজাতির করোনার সন্ধান পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন প্রজাতি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা দেশটিতে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন।
সোমবার ডয়েচে ভেলে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের আরেকটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন প্রজাতির করোনাভাইরাসের সঙ্গে মিল নেই।
অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে যাওয়া দুইজনের দেহে ওই ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনই হোটেলে কোয়ারেন্টিনে আছেন।
অপরদিকে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে নতুন যে প্রজাতির সন্ধান পাওয়া গেছে ওই ইতালীয় নাগরিকের শরীরেও সেই একই প্রজাতির করোনাভাইরাস পাওয়া গেছে।
একের পর এক নতুন প্রজাতির করোনাভাইরাস পাওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক শুরু হয়েছে। করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক একটি ধরন শনাক্ত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এসব দেশগুলোর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও এশীয় দেশগুলো।
এছাড়া বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিশ্বের বেশকিছু দেশের ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ওমান।
রোববার যুক্তরাষ্ট্র থেকে সবধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে তুরস্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে এ কথা জানিয়েছে। পাশাপাশি ডেনমার্ক, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ফ্লাইট স্থগিত করেছে আঙ্কারা। সৌদি আরবও যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সব ফ্লাইট সাতদিনের জন্য স্থগিত দিয়েছে।
সোমবার গ্রেট ব্রিটেন থেকে সবধরনের ফ্লাইট স্থগিত করেছে রাশিয়া। দেশটির ইমারজেন্সি টাস্ক ফোর্স বিষয়টি নিশ্চিত করেছে। কুয়েত, ইরান, জর্ডান, ইসরাইল ও মরোক্কো যুক্তরাজ্যের সঙ্গে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করে দেয়।
ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে।
আলজাজিরা জানিয়েছে, আর্জেন্টিনা, চিলি, বেলজিয়াম, কলোম্বিয়া, ক্রোয়েশিয়া, এল সাভাদোর, এস্তোনিয়া, লাটভিয়ার কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সঙ্গে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










