বিশ্বনেতাদের অভিনন্দনে সিক্ত বাইডেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৩ ৮ নভেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও এখন পর্যন্ত তা মেনে নেননি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে তার পরাজয় মেনে নেয়ার অপেক্ষা করেননি বিশ্বনেতারা। বিজয়ী হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তারা। সেই তালিকায় আছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ভারতের প্রধানরাও।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটবার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বাইডেনকে এবং ঐতিহাসিক অর্জনের জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বাণিজ্য, নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমরা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, কানাডা ও আমেরিকার সম্পর্ক অন্যন্য। বিশ্বে যা ব্যতিক্রমী। দুই দেশের সরকার শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বিশ্বে জলবায়ু সমস্যার মোকাবেলায় একসঙ্গে কাজ করবে।
জার্মান চান্সেলার অ্যাঞ্জেলা মারকেল বলেন, বাইডেনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে উন্মুখ হয়ে আছি আমি। এখন অনেক চ্যালেঞ্জ আছে। সেগুলো মোকাবেলায় আমেরিকা ও ইউরোপ বন্ধুত্বের সম্পর্ক অটুট রেখে কাজ করবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটে লেখেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদের অনেক কাজ করতে হবে। আসুন একসঙ্গে কাজ করি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটবার্তায় লেখেন, আশা করি, ভারত ও আমেরিকা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে। বাইডেনের জয়কে দর্শনীয় হিসেবে উল্লেখ করেন তিনি।
পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তা টুইটারে লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়ায় বাইডেনকে অভিনন্দন। জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু সোশ্যাল মাধ্যমটিতে লেখেন, যুক্তরাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে অভিনন্দন। এই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। এতে আমেরিকার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্রের সক্রিয়তা প্রতিফলিত হয়।
নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ টুইটে লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য বাইডেনকে অভিনন্দন। নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকা। আমরা বহু ক্ষেত্রে মার্কিন মুলুকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি। বাইডেন-কমলার নেতৃত্বে আমরা আমাদের সহযোগিতার উন্নয়ন ঘটাতে উন্মুখ হয়ে আছি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস বলেন, বাইডেন ও কমলার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী আমি। তাদের জন্য শুভকামনা।
বাইডেনকে গ্রিসের প্রকৃত বন্ধু আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস। তিনি বলেন, বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। এ বিষয়ে আমি নিশ্চিত।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







