বিশ্বসেরা বোলার হতে চান তাসকিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৭ ১০ মার্চ ২০২২
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের জয়ে বড় ভূমিকা রেখে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘আমি আমার সেরাটা দিতে চাই। আমি দক্ষিণ আফ্রিকায় দলের জয়ে অবদান রেখে নিজেকে সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
তাসকিন বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার-ব্যাটার উভয়েরই ভালো করার সুযোগ থাকে। আবার চ্যালেঞ্জও আছে। কারণ বাউন্সও আছে, তাই সঠিক জায়গায় বল করতে হবে এবং একই সাথে লাইন-লেন্থ বজায় রাখতে হবে। থাকতে হবে।’
ইনজুরির কারণে ক্যারিয়ারে বারবার উত্থান-পতনের পরও নিজেকে দেশের অন্যতম সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠা করা তাসকিন জানান, নিজের সেরা সংস্করণে ভালো করতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
দেশসেরা এ পেসার জানান, কোভিড-১৯ কারনে দেশে লকডাউনে শুরু করা ফিটনেস নিয়ে এখনো কাজ করছেন তিনি। তিনি বলেন, ‘ফিটনেসের উন্নতির দিকে সবসময় বেশি ফোকাস থাকে। আমি ভালো খেলি বা না খেলি, ভালো প্রক্রিয়া ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। কারণ আমার স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এজন্য, আমি সবসময় আমার ফিটনেস এবং বোলিং উন্নতির দিকে মনোযোগ দিচ্ছি। আজও আমি আমার কাজের চাপ অব্যাহত রেখেছি। যেহেতু আমি টেস্ট খেলি, তাই আমাকে বোলিংয়ে ভাল করার প্রতি চাপ অব্যাহত রাখি।’
তাসকিন জানান, শেষ দিকে হলেও পাওয়া কিছু কঠিন জয়, কোন ফরম্যাটেই জিততে না পারা দক্ষিণ আফ্রিকায় ভাল করার আত্মবিশ্বাস দিয়েছে তাদের।
নিউজিল্যান্ডে টেস্ট জয়ের আগে বাংলাদেশ ৩৩টি ম্যাচে জয়হীন ছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকায় (ছয়টি টেস্ট, নয়টি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি) তিন ফরম্যাট মিলিয়ে ১৯টি ম্যাচ হেরেছে টাইগাররা। ২০০৮ সালের শেষের দিকে ইস্ট লন্ডনে বৃষ্টির কারণে একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতো, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া একমাত্র জয় থেকে আত্মবিশ্বাসী হচ্ছেন তাসকিন। তিনি বলেন, ‘এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। নিউজিল্যান্ড সিরিজটাও ছিল চ্যালেঞ্জিং। কিন্তু সেখানে একটি টেস্ট জয়, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে কিছু কঠিন ম্যাচ জয়ও আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, আমরা যদি সেই পারফরমেন্সকে অব্যাহত রাখতে পারি, তবে দক্ষিণ আফ্রিকাতেও জিততে পারি।’
তাসকিনও এটিও বিশ্বাস করেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দলের পেস বিভাগের উন্নতির দারুন সুযোগ থাকছে।
তিনি বলেন, ‘গত দেড় বছরে দলের পেস বোলিং বিভাগ ধীরে ধীরে উন্নতি করছে এবং সবাই ধারাবাহিক। তাই আমাদের এবার সুযোগ আছে. আশা করি আমরা প্রত্যাশা পূরণ করতে পারবো। এছাড়া সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আমরা যদি ভাল পারফরমেন্সটা ধরে রাখতে পারি তবে আমাদের একটি ভাল সুযোগ থাকবে।’
টাইগারদের বোলিং কোচ নতুন দায়িত্ব পাওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেয়ে রোমাঞ্চিত তাসকিন। তিনি বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কারণ আমরা তার মতো কিংবদন্তি খেলোয়াড়ের অধীনে কোচিং করবো। সব কোচের ফর্মুলা প্রায় একই। কিন্তু একেক জনের অভিজ্ঞতা একেক রকম। তার মত একজন কোচ পেয়ে আমরা রোমাঞ্চিত। আমি তার মতো একজন কিংবদন্তি থেকে যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করবো।’
সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন তাসকিন। সাকিবকে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় দল অনেক মিস করবে সাকিবকে। তাসকিন বলেন, ‘আমরা তাকে অনেক মিস করবো। সাকিব ভাই সবসময়ই এক্স ফ্যাক্টর। তাকে পাওয়া, যেকোন দলের জন্যই অনেক বড় কিছু।’
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















