বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় আরও ৪ লাশ উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৮ ৯ মার্চ ২০১৯
ঢাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এ নিয়ে গেল দু’দিনে ৫ জনের লাশ উদ্ধার করলেন তারা।
উদ্ধারকৃতরা হচ্ছেন নৌকাডুবির ঘটনায় গুরুতর আহত শাহজালালের মেয়ে মিম (৮), মাহি (৬), নিহত জামসেদার স্বামী দেলোয়ার হোসেন (৩২) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান জোনায়েদ। এর আগে শুক্রবার দুপুরে দেলোয়ারের স্ত্রী জামসেদার লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুড়িগঙ্গায় অভিযান চালিয়ে সদরঘাটের আহসান মঞ্জিলের কাছ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, নৌকাডুবির ঘটনায় সাহেদা (৩২) নামে এক নারী এখনও নিখোঁজ রয়েছেন। তার স্বজনরা অপেক্ষার প্রহর গুনছেন। স্পিডবোড, নৌকা ও ট্রলার নিয়ে তাকে খোঁজা হচ্ছে। উদ্ধারে কাজ করে যাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। দুর্ঘটনার পর থেকেই নৌ-পুলিশ নদীতে তল্লাশী চালাচ্ছে।
তিনি জানান, এখনও নিখোঁজ সাহেদা বেগমকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধারের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাধ্যমে সুরতহাল রিপোর্ট তৈরি করে মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে সরকার। ঢাকা জেলা প্রশাসন বিষয়টি দেখভাল করছেন।
গেল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল মিয়া পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে সদরঘাটে যাচ্ছিলেন। তারা সাতজন ছিলেন নৌকাটিতে। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে ‘সুরভী-৭’ লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
নৌ-পুলিশের টহল দল শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। বাকিরা পানিতে ডুবে যায়। বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ওই দিন রাতে লঞ্চে করে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল তাদের।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

