ব্রাজিল মহারণের আগে চোটে জর্জর আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০০ ২২ আগস্ট ২০২১
ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনাল জিতে দেশের জার্সিতে প্রথম শিরোপার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। সেটির রেশ কাটতে না কাটতেই একই মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি মহারণ দেখতে চলেছে বিশ্ব। এবার মেসি–নেইমার মুখোমুখি হবেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। আগামী ৫ সেপ্টেম্বর হবে ম্যাচটি।
আসন্ন লড়াইটিকে ব্রাজিল দেখছে প্রতিশোধের মিশন হিসেবে। এবার আর্জেন্টিনাকে তাই ‘অ্যাসিড টেস্ট’–এর মধ্য দিয়েই যেতে হবে। আলবিসেলেস্তেদের আসন্ন পরীক্ষাটিকে আরও কঠিন করে তুলছে চোট।
সার্জিও আগুয়েরো, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লুকাস আলারিওরা অনেক আগেই যুক্ত হয়েছেন চোটগ্রস্তের তালিকায়। সেই তালিকায় সর্বশেষ নাম মাউরো ইকার্দি। গত রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা স্ট্রাইকার।
একের পর এক শিষ্যের চোটের খবরে চিন্তিত হয়ে পড়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। সব মিলিয়ে দল ঘোষণা করতেই এখন হিমশিম খেতে হচ্ছে তাঁকে। কোনো উপায়ন্তর না পেলে হয়তো বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ওপরই ভরসা রাখতে হবে ৪৩ বছর বয়সী এই প্রশিক্ষককে।
কোপা আমেরিকার স্কোয়াডে ঠাঁই না পেলেও বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ইকার্দি। মূল দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও ছিল প্রবল। ২৮ বছর বয়সী ফুটবলারের সুস্থ হতে কত দিন সময় লাগবে, তা জানা যাবে শিগগিরই।
ইকার্দির চোট নিয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘‘ব্রেস্ত থেকে প্যারিসে আসার পর আমরা ইকার্দির এক্স রে রিপোর্ট দেখব। ওর জন্য খারাপ লাগছে। আশা করি সেটা ভয় পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। গুরুতর কিছু হবে না।’
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসে ব্রাজিল ছাড়াও আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার আতিথ্য নেবেন মেসি–ডি মারিয়ারা। আর ১০ সেপ্টেম্বর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের রাজারা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















