বড় জয়ে যাত্রা শুরু বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৫ ৪ ডিসেম্বর ২০১৯
বড় জয় দিয়ে সাউথ এশিয়ান (এসএ) গেমসে যাত্রা শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব- ২৩ ক্রিকেট দল। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বোলিং নৈপুণ্যে নেপালে চলমান গেমসে টি-২০ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে তানভীর ১৯ রানে ৫ উইকেট নেন।
বুধবার নেপালের কীর্তিপুরে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সৌম্য সরকার। মোহাম্মদ নাইমকে নিয়ে ইনিংসের উদ্বোধন করেন তিনি। শুরুটা ভালোই ছিল নাইম ও সৌম্যর। ৭ ওভারে ৫৭ রান যোগ করেন তারা। অষ্টম ওভারের তৃতীয় বলে বিচ্ছিন্ন হয় এই জুটি। ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩৮ রান করে আউট হন নাইম।
তিনি মারমুখী থাকলেও রান তোলায় সতর্ক ছিলেন সৌম্য। ওই সময় তার রান ছিল ১৭ বলে ১৯ রান। তবে দ্বিতীয় উইকেটে ইমার্জিং কাপে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তকে নিয়ে মারমুখী ব্যাট করেন তিনি। তাই ১২ওভারেই বাংলাদেশের দলীয় স্কোর শতরানের কোটা স্পর্শ করে।
ব্যক্তিগতভাবে হাফসেঞ্চুরির পথেই ছিলেন সৌম্য। কিন্তু সেটি আর সম্ভব করতে পারেননি তিনি। ৩৩ বলে ৪৬ রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিল।
দলীয় ১১২ রানে সৌম্য ফিরলে আফিফ হোসেনকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন শান্ত। দ্রুত রান তোলার চেষ্টা করে সফল হন তিনি। মাঝে আফিফ ৯ বলে ১৬ রানে থামলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাট করেন শান্ত। তার ৩৮ বলে ৪৯ রানের সুবাদে শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ১টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এছাড়া ইয়াসির আলি ১০ বলে অপরাজিত ১২ রান করেন।
জয়ের জন্য ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ১৫ রান পায় মালদ্বীপ। প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভাঙেন তানভীর। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে প্রথমে উইকেট শিকারের পর-পরই আরও ৪ ব্যাটসম্যানকে আউট করেন তিনি। এতে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে চলে যায় দলটি।
শেষ পর্যন্ত ১৯ দশমিক ২ ওভারে ৬৫ রানে অলআউট হয় মালদ্বীপ। দুই ওপেনার ছাড়া দলের অন্য কোনও ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। আলি ইভান ১২ ও আহমেদ হাসান ১০ রান করেন। তানভীরের পর বাংলাদেশের পক্ষে মিনহাজুল আবেদিন আফ্রিদি-আফিফ হোসেন ২টি করে উইকেট নেন। সৌম্যও নেন ১ উইকেট। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের তানভীর। আগামী ৬ ডিসেম্বর ভূটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















