ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন মোদির, বয়কট বিরোধীদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫১ ২৯ মে ২০২৩
ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে দেশটির বেশির ভাগ বিরোধী দল। কারণ, তারা চেয়েছিল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভবনটির উদ্বোধন করবেন। খবর এনডিটিভির।
রোববার (২৮ মে) নয়াদিল্লিতে পূজা-অর্চনা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী মোদি নতুন সংসদে যান। এরপর লোকসভার স্পিকার ওম বিরলাকে নিয়ে তিনি পূজায় বসেন। পূজা শেষে ‘সেঙ্গল’ নামের একটি ‘রাজদণ্ডের’ সামনে মাথা নত করেন তিনি।
অধিনাম সিয়ার্সরা সেনগোলটি প্রথমে মোদির হাতে তুলে দেন। এরপর তিনি সেটি স্পিকারের আসনের পাশে রাখেন।
নতুন সংসদ ভবনটি তৈরিতে যেসব নির্মাণ শ্রমিক অংশ নিয়েছিলেন তাদের অভিনন্দন জানান মোদি। এর আগে সব ধর্মের প্রতিনিধিরা নিজ নিজ ধর্মের প্রার্থনা করেন।
১৯২৭ সালে ভারতের পুরোনো সংসদ ভবন তৈরি হয়েছিল। ৯৬ বছর আগে তৈরি ভবনটি আধুনিক সময়ের যেসব প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো পূরণ করতে পারছিল না। যার কারণেই নতুন আরেকটি সংসদ ভবন নির্মাণ করা হয়েছে।
নতুন সংসদ ভবনের লোকসভা চেম্বারে ৮৮৮ জন সদস্য বসতে পারবেন। আর রাজ্যসভা চেম্বারে বসতে পারবেন ৩০০ সদস্য। সংসদের দুই কক্ষই যদি একসঙ্গে বসতে চায়, তাহলে লোকসভা চেম্বারেই ১ হাজার ২৮০ সদস্যের জায়গা হয়ে যাবে।
নতুন ভবনটি তৈরিতে যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে। ভবনে ব্যবহৃত সেগুন কাঠ সংগ্রহ করা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। লাল ও সাদা বেলেপাথর আনা হয়েছে রাজস্থানের সর্মথুরা থেকে।
সংসদের কার্পেট এসেছে উত্তর প্রদেশের মির্জাপুর থেকে। বাঁশের মেঝে আনা হয়েছে ত্রিপুরা আর খোদাইকৃত পাথর নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে। ভবনটিতে ভারতের বিভিন্ন ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া সংসদ ভবনটির স্মৃতি সমুন্নত রাখতে ৭৫ রুপির বিশেষ কয়েনও বাজারে ছেড়েছে ভারত সরকার।
টাটা প্রজেক্ট লিমিটেডের তৈরি এ সংসদে একটি বিশাল কনস্টিটিউশন হল রয়েছে। যেখানে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। ভবনটির ভেতর এমপিদের জন্য একটি লাউঞ্জ, লাইব্রেরি, একাধিক কমিটি রুম, ডাইনিং ও বিশালাকার পার্কিং এরিয়া রয়েছে।
ত্রিকোণবিশিষ্ট চারতলা ভবনটি তৈরি করা হয়েছে ৬৪ হাজার ৫০০ স্কয়ার কিলোমিটার জায়গাজুড়ে। ভবনটিতে প্রবেশের জন্য জ্ঞান, শক্তি এবং কর্ম নামের ৩টি দরজা রয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







