ভারতের পর নিউজিল্যান্ডকেও হারালো পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫০ ২৭ অক্টোবর ২০২১
ভারতের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিউজিল্যান্ডকেও হারালো পাকিস্তান। পেসার হারিস রউফের বোলিং নৈপুণ্যে আজ গ্রুপ-২এর ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। রউফ ২২ রানে ৪ উইকেট নেন। আর নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ নিলো নিউজিল্যান্ড।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে সাচ্ছেন্দেই রান তুলছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। ৫ ওভারে ৩৬ রান তুলেন তারা। তবে ষষ্ঠ ওভারে এই জুটি ভেঙ্গে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ২০ বলে ১৭ রান করা গাপটিলকে শিকার করেন রউফ।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। মিচেল ২০ বলে ২৭ ও জেমস নিশাম ১ রান করে ফিরেন। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তবে চতুর্থ উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে ২৩ বলে ৩৪ এবং পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ২৫ বলে ২৬ রান যোগ করেন ডেভন কনওয়ে। ১৭ ওভারে ৫ উইকেটে ১১৬ রান পায় নিউজিল্যান্ড। কিন্তু শেষ ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৮ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। কনওয়ে ২৪ বলে ২৭ রান করেন কনওয়ে। এছাড়া ফিলিপস ১৩ ও টিম সেইফার্ট ৮ রান করেন। পাকিস্তানের রউফ ২২ রানে ৪ উইকেট নেন।
জবাবে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৯ রান করে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিলো সাউদিও শততম উইকেট। এরপর ২৩ বলে ১৯ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে নিয়ে বড় জুটির পথে ছিলেন রিজওয়ান। তবে ১১তম ওভারে হাফিজকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে খেলায় ফেরানোর পথ দেখান স্পিনার মিচেল স্যান্টনার। ৬ বলে ১১ রান করেন হাফিজ।
ইনিংসের ১২তম ওভারে রিজওয়ানকে শিকার করেন আরেক স্পিনার ইশ সোধি। ৩৪ বলে ৩৩ রান করেন রিজওয়ান। আর দলীয় ৮৭ রানে ইমাদ ওয়াসিমকে বিদায় দিয়ে দারুনভাবে দলকে ম্যাচে ফেরান পেসার ট্রেন্ট বোল্ট। ইমাদ ১১ রান করেন। জয়ের জন্য শেষ ৩০ বলে ৪৪ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের। হাতে ছিলো ৫ উইকেট। ব্যাট হাতে নেমেই ঝড় তুলেন আসিফ আলি। ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি। তার সাথে ২০ বলে ২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ২৭ রান তুলে দলের জয়ে অবদান রাখেন শোয়েব মালিকও। আসিফের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। নিউজিল্যান্ডের সোধি ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন রউফ।
আগামী ২৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। ৩১ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















